somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

মাটির সাথে দাদা-নানা’র ঘনিষ্টতা ও আমার শৈশব-কৈশোর

১২ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার দাদা মারা গেছেন আমার জন্মের বহু আগে । দাদাকে দেখার সৌভাগ্য হয়নি । নানা মারা যান যখন আমি ক্লাস ফোর কি ফাইভে পড়ি তখন । দাদা নাকি খুব ডানপিটে মানুষ ছিলেন । দাদা কৃষিকাজ করতেন এমনকি নানাও । জমিজমার সাথে দাদা এবং নানার গভীর ঘনিষ্টতা ছিলো ।

তখন তো এত আধুনিক যন্ত্রপাতি ছিলোনা‚ তখন জমি চাষ হতো গরুর পিঠে লাঙ্গল-জোয়াল দিয়ে । জমি নিড়ানির জন্য পাচন ব্যবহার করা হতো । দাদা ফজরের নামাজ পরেই মাঠে চলে যেতেন‚ জমি পর্যবেক্ষণ‚ পানি সেচা‚ হাল দেওয়া‚ নিড়ানি দেওয়া সবই করতেন ।

আমার যে বয়সটাতে দাদা-নানার কাছে নানারকম প্রশ্ন করে সেসবের উত্তর জানার কথা সেই বয়সটাতে তাঁদের আমি পাইনি । তাঁদের জীবিকা‚ তাঁদের প্রেম-ভালোবাসা‚ তাঁদের জীবনযাত্রা‚ তাঁদের আনন্দ‚ তাঁদের উৎসব‚ তাঁদের রাজনীতি কোনোকিছুই জানা হয়নি আমার । পৈত্রিকভাবে এবং নিজের পরিশ্রমে দু’জনই ভালো সম্পত্তি রেখে গেছেন ।

পরম্পরায় কৃষিকাজ করেছি বাল্যকাল থেকেই । জমিতে ধান‚ আলু‚ পাট‚ বেগুন‚ মরিচ‚ ফুলকপি‚ কলাসহ নানা পন্য উৎপাদন করেছি । আব্বার সাথে ধান বুনেছি‚ নিড়ানি দিয়েছি‚ ধান কেটেছি‚ ধান ভানতে গেছি এছাড়াও যখন প্রাইমারি-হাইস্কুলে পড়েছি তখন শীতের সকালে ফুলকপি-পাতাকপি কাটতে গিয়ে হাত ঠান্ডায় জমে হীম করেছি । ভোরবেলা ঠান্ডা পানিতে নেমে বিছনের জমি সেচেছি‚ নিড়ানি দিয়েছি ।

এই যে ধারাবাহিকতা চলে আসছে পৃথিবীর কোটি কোটি বছর ধরে । মানুষ ফসল উৎপাদন করছে‚ বিক্রি করছে এটার ধারাবাহিকতা কখন কি শেষ হবে? হবেনা । পৃথিবী যতদিন থাকবে এটা চলতেই থাকবে । মাটির সাথে মানুষের যে আত্নিক সম্পর্ক গড়ে ওঠে সেটি কিন্তু খুব সাধারণ ব্যাপার নয় । যাঁরা মাটির সাথে বেড়ে ওঠেনি তাঁরা এই মর্মটি কখনও বুঝতে পারবেনা ।

চাঁদকে আমার খুব ছোট্টকাল থেকেই বড় বেশী ভালো লাগে । যখন দাদার বাড়ির সাথে দাদার ভাইয়ের বাড়ির কোনো বাউন্ডারি ছিলোনা‚ বিশাল একটা আঙিনা ছিলো তখন কোনো কারণে বেড়াতে গেলে ঐ আঙিনা থেকে জোছনা দেখতাম । বিশাল আমগাছ আর বড়ই গাছের উপরে জোছনার ছায়া পড়তো । এবং আঙিনার দক্ষিণ সাইডে একটা পুকুর ছিলো(এখনও আছে তবে মৃতপ্রায়) সেখানে জোছনার আলোর বিচ্ছুরণ দেখতাম ।
নানাবাড়িতে মামাতো-ফুফাতো ভাই-বোনেরা হৈ-হুল্লোড় করে জোছনা রাতে পিকনিক করতাম । কখনও দেশী মুরগি দিয়ে পোলাও রাঁধা হতো‚ কখনও ডিম দিয়ে আলুঘাটি । নানী মুরগির ঘড়া থেকে ডিম বের করে দিতেন । আমার সুস্পষ্টভাবে মনে আছে নানাবাড়িতে কোথায় মুরগির ঘর ছিলো ।

একে একে পরিবার তথা আত্নীয়দের সংখ্যা বাড়লো । দাদার বাড়ির সামনে সেই বিশাল আঙিনার মধ্যে বাউন্ডারি হলো‚ নতুন ঘর তৈরি হলো । নানাবাড়িতে পার্টিশন তৈরি হলো‚ মামারা ভাগ হয়ে গেলেন । জীবনের আনন্দগুলো তখন থেকেই ভাঙা শুরু ।

নানা বাড়িতে বড় বড় দুইটা চৌকি । চৌকির আয়ুষ্কাল প্রায় পঞ্চাশের বেশী ছাড়া কম হবেনা আমার যতটা ধারণা । কালো রঙের মজবুত সেই কাঠ । জানিনা কোন গাছের কাঠ দিয়ে তৈরি । সেই চৌকিতে কত গড়াগড়ি করেছি । আমার নানাবাড়িতে একটা ভালো দিক হলো সেই চৌকিতে শোয়ার একটু সময়ের মধ্যেই আমার ঘুম এসে যেত । নানা-নানীর সেই ঘরে এত প্রশান্তি এরকম প্রশান্তির ঘর আমার ইহজীবনে আর পাইনি ।

বগুড়া থেকে আসার আগে মাঝেমধ্যেই নানীর ঘরে গিয়ে শুয়ে থাকতাম । আমার খুব গভীর ঘুম চলে আসতো যেন । ভাত খাওয়ার জন্য নানীর সেই আকুতি আমাকে বড় অবাক করে । সে কেন আমাকে এত মায়ায় জড়াতে চায়‚ কেন এত ভালোবাসে ।

আমার মনে পড়ে সেই দিনগুলো । ধুলোমাখা শরীর নিয়ে নানীর বাড়িতে যাওয়া । নানীর আদুরে বকা‚ নানার ক্ষীণ কণ্ঠের ডাক । খুব তাড়াতাড়িই বোধহয় বড় হয়ে গেলাম । যাঁদের ভালোবাসলাম তাঁদের কাছে কাছে রাখতে পারলামনা‚ কেউ মরে গেলো কেউবা দূরে সরে গেলো ।

জীবন ও মৃত্যুর এই বিচ্ছেদগুলো বড় বিদঘুটে মনেহয়‚ বড় বেশী কষ্ট দেয়‚ মানসিকভাবে মানুষের শরীরকে ক্ষত বিক্ষত করে । আমার কেন যেন মনেহয় আমি বোধহয় পরিবারের সবার আগে মারা যাবো । একেবারে অনন্তকালের জন্য চলে যাবো দাদা-নানাদের‚ যাঁদের সাথে সম্পর্ক ছিলো আবার ভেঙ্গেও গেছে তাঁদের থেকে অনেক অনেক দূরে । জীবন থেকে বড্ড পালাতে ইচ্ছে করে আমার...

সাব্বির আহমেদ সাকিল
২৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | ০২ রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী | ১০ অক্টোবর ২০২১ ইং | রোববার | সন্ধ্যা ০৭ টা ০৭ মিনিট | ময়মনসিংহ

#সাব্বিরসাকিল #জীবনধারা #দাদানানা #জীবিকা #জীবন #জীবনথেকেনেওয়া #জীবনথকে #ময়মনসিংহ
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×