somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

পিংক ফ্লয়েডের সুরেয়ালিজম

২১ শে মে, ২০২২ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘কনফোর্টেবলি নাম্ব’ গানটার শুরুর দিকে রিচার্ড রাইট ক্লের টেরি নামে নতুন একটা মিউজিশিয়ানকে পেয়েছিলেন । যিনি অ্যাবে রোডে গান পারফর্ম করতেন । রিচার্ড তাকে বললেন, মস্তিষ্ককে উন্নত করো, মৃত্যু নিয়ে ভাবো, ভৌতিকতা নিয়ে ভাবো ।

পিংক ফ্লয়েড ব্যান্ডদলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সুরকার সিড ব্যারেট এলএসডি মাদক গ্রহণ করতেন । অনেকেই এলএসডি সম্পর্কে জেনেছেন কিছুদিন পূর্বে, যখন ঢাকাতে কয়েকজন ছেলেকে আটক করা হয়েছিলো ।

এই এলএইচডির প্রভাবে সিড ব্যারেট তাঁর সঙ্গীতজীবনে পৃথিবীতে এমন সব সুর দিয়ে গেছেন যা আজও মানুষকে প্রভাবিত করে । সিড ব্যারেট শুধু সুরকার-ই ছিলেননা তিনি একাধারে কবি, চিত্রশিল্পী, লিরিসিস্ট এবং গায়ক ছিলেন । সিড ২০০৬ সালে মারা যান ।

এলএসডি হলো একধরনের সিনথেটিক ড্রাগ । যেই ড্রাগস গ্রহণের ফলে মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারা জাগ্রত করে । হ্যালুসিনেশন ঘটে । মানুষ তাঁর স্বাভাবিক জীবনের উপর নিয়ন্ত্রণ হারায় । অলৌকিক চিন্তার সৃষ্টি হয় ।

‘কমফোর্টেবলি নাম্ব, শাইন অন ক্রেইজি ডায়মন্ড, কিপ টকিং, হাই হোপস, ব্রেইন ড্যামেজ, সরো, আস এন্ড দেম, ইকোস, উইশ ইউ ওয়্যার হেয়ার, কর্পোরাল ক্লেগ’-সহ অজস্র গান মানুষের চিন্তাধারাকে আলাদা একটা রূপ দিতে পেরেছে পৃথিবীতে ।

জীবনানন্দ দাশ কিংবা কাজী নজরুলের চিন্তাধারার মধ্যেও সুরেয়ালিজমের উপস্থিতি ছিলো । এই চিন্তা-চেতনাগুলো স্বাভাবিক জীবন থেকে নেয়া নয় । নজরুল কিংবা জীবনানন্দের দর্শন ছিলো অসাধারণ এবং অলৌকিক ।

‘ডার্ক সাইড অব দি মুন’ নিয়ে পিংক ফ্লয়েডের চিন্তাকে আমার দারুণ প্রভাবিত করে । প্রভাবিত করে জীবনানন্দ, নজরুল পরাবাস্তবতা । চিন্তার স্বাধীনতা কতটা সুউচ্চতে গেলে মানুষের ভাবনা এমন হতে
পারে । যা সাধারণ একজন মানুষ কল্পনাও করতে পারেনা তাঁর জীবদ্দশায় ।

এছাড়াও সঙ্গীতের সৃষ্টির সেই যন্ত্র, লিপি, কপি কিভাবে শতাব্দীর পর শতাব্দী মানুষের পরম্পরায় ক্রমাগত স্রোতধারায় বয়ে এনেছে । পাখির ডাক, সমুদ্রের গর্জন, ঝর্ণাধারার শব্দ, এমনকি হাট-বাজারের মানুষের আলাপন যেটা এত মিশ্র সেটাকেও সঙ্গীতে উঠে এসেছে । উঠে এসেছে প্রেম, ভালোবাসা, রাগ, ক্রোধ, ঘৃণা, বিয়োগ, দুঃখ আরও জীবনকে রিলেট করা কথা ।

কি অদ্ভুত ব্যাপার...

সাব্বির আহমেদ সাকিল
০৭ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | শনিবার | ২১ মে ২০২২ ই

সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২২ রাত ৮:০৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×