somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

জনপ্রতিনিধিদের জবাবদিহিতাহীন এই সংস্কৃতি আরও কত বছর চলবে?

০৪ ঠা অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এদেশের কনস্টিটিউশন অনুযায়ী পাঁচ বছর পরপর ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি, সরকার গঠন করার নিয়ম । কিন্তু পুরো পাঁচ বছর কেটে গেলেও এদেশের সব এলাকাতে জনপ্রতিনিধি আর জনতার মুখোমুখি কোনো সেমিনার/সিম্পোজিয়াম/প্রোগ্রাম করা হয়? সোজাসাপ্টা উত্তর আসবে, ‘না’ । কোনো জবাবদিহিতা আছে? উত্তর হবে, ‘না’ ।

তাহলে আমরা যে গণতন্ত্র গণতন্ত্র বলে মুখে ফেনা তুলি । গণতন্ত্রের মানে তো জনগণের শাসন । তবে এই গণতন্ত্রের মাধ্যমে কিভাবে জনগণ শাসন করতে পারে বা জনগণ শাসকের ভূমিকায় থাকে । অন্তত সরকার তথা জনপ্রতিনিধিদেরকে তো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে যেন সেখানে জবাবদিহিতার স্পেস তৈরি হয় ।

পাঁচ বছরে কত টাকা বরাদ্দ আসলো, কোন কোন খাতে আসলো, কোন খাতে কত ব্যয় হলো, জনগণের কাছে সেটি সঠিকভাবে পৌঁছালো কি-না সেগুলোর তো অডিট করা দরকার । নয়তো এদেশে স্বাধীনতার পর থেকেই যে ভঙ্গুর সিস্টেম চালু হয়ে গেছে তাঁর ধারাবাহিকতা আর কত বছর ধরে চলবে?

আপনাকে(জনপ্রতিনিধি) রাস্তার বরাদ্দ দেয়া হবে, চাল-ডাল-গম পাঠানো হবে, বিধবা ভাতা, প্রেগনেন্সি ভাতা, বয়স্ক ভাতাসহ আরও নানান প্রণোদনা আসবে, বরাদ্দ আসবে সেসবের ডিস্ট্রিবিউশন কিভাবে এবং কোথায় হচ্ছে সেসবের জবাবদিহিতা থাকা অত্যাবশকীয় ।

যেই গণতন্ত্র মানুষের অধিকারের কথা বলেনা, মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারেনা, সুষম বণ্টনে কার্যকর হয়না, বরাদ্দকৃত অর্থ-পণ্য সঠিকভাবে পৌঁছায়না সেই গণতন্ত্র লইয়া আমরা কই যামু, কি করমু?..

সেকারণেই কবি আল মাহমুদ বলেছিলেন, “আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন ।”

সাব্বির আহমেদ সাকিল
১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | মঙ্গলবার | ০৪ অক্টোবর ২০২২ ইং | বগুড়া
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×