somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎএর যে বিষয়টি প্রত্যেকের জানা অবশ্যক

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্তমান সময়ে দাড়িয়ে বিদ্যুৎ বিহীন আধুনিক বিশ্ব কল্পনা করুণ তো! অসম্ভব! এ কথা বলাই যায়, বিদ্যুৎ শক্তি ব্যতিত বর্তমান সভ্যতা অচল। অথচ এটি খুবই বিপদজনক, যা মুহূর্তের মধ্যেই কেড়ে নিতে পারে প্রাণ। তাই বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে এর নিরাপত্তা সম্পর্কে জানা প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদ মাধ্যমে প্রায়ই বাসাবাড়িতে বৈদ্যুতিক শক প্রাপ্ত হয়ে নিহতের খবর পাওয়া যায়। বিষয়টা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত মৃত্যু কখনোই কাম্য হতে পারে না, প্রতিটা জীবনই মুল্যবান। তাই সর্বসাধারণের জন্য খুব সহজ ভাষায় বৈদ্যুতিক নিরাপত্তা এবং দুর্ঘটনার হাত থেকে প্রাণ রক্ষার বিষয়ে কিছু লিখতে চাই।

একটা সময় শর্টসার্কিট এবং অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের হাত থেকে বৈদ্যুতিক সারঞ্জামকে রক্ষা করতে অর্থাৎ বৈদ্যুতিক নিরাপত্তার স্বার্থে বাসাবাড়িতে ফিউজ ব্যবহার করা হতো। অনেকে আবার একে কাটআউটও বলে থাকে।

ফিউজ কি?
ফিউজ মূলত একটা চিকন তার, যার মধ্যেদিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে তারটি পুড়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে দুর্ঘটনার হাতে থেকে ঘরের বৈদ্যুতিক সারঞ্জাম রক্ষা পায়।

বর্তমানে ফিউজের ব্যবহার অনেকটাই কমে গেছে, বিপরীতে সার্কিট ব্রেকারের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। যা দেখতে অনেকটাই সুইচের মতো এবং একে সুইচ হিসেবেও ব্যবহার করা যায়। ফিউজ যে কাজ করতো সার্কিট ব্রেকারও একই কাজ করে। অর্থাৎ শর্টসার্কিট বা নির্ধারিত মানের চেয়ে অধিক বিদ্যুৎ প্রবাহিত হলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তবে সার্কিট ব্রেকারে সুবিধা হল, এটাকে সুইচ হিসেবেও ব্যবহার করা যায় এবং ফিউজের মতো বারবার তার লাগানোর ঝামেলা নেই। এজন্য বর্তমানে ফিউজের পরিবর্তে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।


বাসাবাড়িতে আমরা যেসব সার্কিট ব্রেকার ব্যাবহার করি সেগুলো MCB (Miniature Circuit Breaker)। এছাড়াও বড় বড় এপার্টমেন্টের মেইন লাইন, যেখানে ১০০ এম্পিয়ার বা এরও বেশী কারেন্ট থাকে সেখানে MCCB (Moulded Case Circuit Breaker) ব্যবহার করা হয়।

কিন্তু কথা হচ্ছে ফিউজ কিংবা সার্কিট ব্রেকার, এর কোনোটাই আপনাকে বৈদ্যুতিক শক হতে রক্ষা করতে পারবে না। আগেই বলেছি, এর কাজ হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ এবং শর্টসার্কিটের হাত থেকে বৈদ্যুতিক সারঞ্জামকে রক্ষা করা।

কোন ব্যক্তিকে যখন বৈদ্যুতিক লাইনে ধরে বসে, তখন যদি সঙ্গে সঙ্গে মেইন সুইচ অফ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয় তবে তাকে বাঁচানো সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় মেইন সুইচ অফ করার জন্য আশেপাশে তেমন কেউ থাকে না, কিংবা থাকলেও দিশাহারা হয়ে পরে, ফলে করণীয় বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়।

বৈদ্যুতিক শক হতে মানুষকে রক্ষা করতে কি ব্যবহার করতে হবে?
এজন্য সার্কট ব্রেকারের পাশাপাশি একটি RCCB (Residual Current Circuit Breaker) ব্যবহার করতে হবে। এটাকে আবার RCD ( Residual Current Device) ও বলা হয়ে থাকে।


আমরা বাসাবাড়িতে বৈদ্যুতিক লাইনে ফেজ এবং নিউট্রল নামে দুটো তার দেখি। যার একটি দিয়ে কারেন্ট এসে ব্যাবহৃত লোড (বাতি, পাখা, টিভি, ফ্রিজ, এবং অন্যান্য যা যা আছে) হয়ে অন্য তার দিয়ে বের হয়ে যায়। নিয়ম অনুযায়ী ফেজ তার দিয়ে যে পরিমাণ কারেন্ট আসবে ঐ একই পরিমাণ কারেন্ট নিউট্রল তার দিয়ে বেড়িয়ে যাবে। এর ব্যাতিক্রম হলে, অর্থাৎ দুই তারের মধ্য কারেন্টের তারতম্য হলে সঙ্গে সঙ্গে RCCB/RCD স্বয়ংক্রিয় ভাবে অফ হয়ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেবে।
এবার লক্ষ করুন, যখন কোন ব্যক্তি বৈদ্যুতিক লাইনে শক প্রাপ্ত হয়, তখন কিছু পরিমান বিদ্যুৎ ঐ ব্যক্তির শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আর মানব দেহে বিদ্যুৎ প্রবাহের কারণে ফেজ এবং নিউট্রল তারের মধ্যে বিদ্যুৎ প্রবাহে তারতম্য হয়। আমারা ইতিমধ্যেই জেনেছি দুই তারের মধ্য বিদ্যুৎ প্রবাহে পার্থক্য হলে RCCB/RCD স্বয়ংক্রিয় ভাবে অফ হয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে প্রাণহানি রক্ষা পাওয়া যায়।
আপনার বাড়িতে সার্কিট ব্রেকারের পাশাপাশি RCCB/RCD ব্যবহার করেছেন কি?
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×