
মাছানোবো ফোকো-ওকা হচ্ছেন জাপানের একজন কৃষক। যিনি তার উৎপাদিত ফসল হতে ততটুকুই আনেন যতটুকু তার প্রয়োজন। বাকিটা রেখে আসেন অন্যের জন্য, সে হতে পারে কোন মানুষ, পশু, কিংবা পাখি। মাছানোবো ফোকো-ওকাকে পড়ে উপলব্ধি করা যায়। একজন কৃষকের নিকটও চিন্তার উপকরণ থাকতে পারে, শিক্ষা থাকতে পারে। একটা পাখিও বিভিন্ন ভাবে মানুষের উপকার করে। বিভিন্ন ভাবে সেও পরিবেশে অবদান রাখে।
সাধারণত দেখা যায় যে পাখি যেন ফল না খেতে পারে তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়। আমরা এমনটা না করি, গাছের কিছু ফল পাখিদের জন্য বরাদ্দ রাখি। আমাদের বাড়ির সকল ফল গাছের ফল পাখিদের জন্য উন্মুক্ত, আমার কাছে তো বরং দেখতে আনন্দই লাগে যখন কোন পাখি এসে আমার লাগানো গাছের ফল তৃপ্তি করে খায়!
ছবিঃ আমাদের বাড়ির পেঁপে গাছ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



