somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জলাবদ্ধতার জন্য একমাত্র দায়ী পুলিশ।।

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ করেই জলাবদ্ধতা বিশেষজ্ঞে ভরে গিয়েছে দেশ। সরকারের দায়ভারকে অস্বীকার করে সেই সব বিশেষজ্ঞরা পরক্ষোভাবে সমস্থ দোষারোপ করছে সাধারন জনগনকে। শুধু বলছেই না “আপনার ফেলে দেওয়া পলিথিন ব্যাগ, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতলই জলাবদ্ধতার জন্য দায়ী” – এটা প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টাকা খরচ করে প্রচার করা হচ্ছে টিভিসি।



আমার আপনার বাসার প্রতিদিনের ফেলে দেওয়া জিনিষ জমা করা হয় বাসার ডাস্টবিনে, যা প্রতিদিন নিয়ে যাওয়ার কথা সিটি কর্পোরেশনের ক্লিনারদের। আমার আপনার বা আমাদের বাচ্চাদের রাস্তায় ফেলা চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল কি এই ভয়াবহ জলাবদ্ধতা স্মৃষ্টি করতে পারে? আর সেটা যদি রাস্তায় ফেলাই হয়, সিটি কর্পোরেশনের ক্লিনার দের কি উচিত নয় পরিস্কার করা? কোন ভাবেই রাস্তায় চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল ফেলাকে সমর্থন করি না, কিন্তু প্রতিবছর আমি আপনি সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেই এই শহর পরিচ্ছন্ন রাখার জন্যই।

কখনো কি ফুটপাতে বসা লক্ষ লক্ষ দোকানগুলোর কথা ভেবেছেন? কই যায় এই সব দোকানের আবর্জনা? এই ফুটপাতের দোকান গুলোর কারনেই জমা হয় প্রচুর আবর্জনা এবং সব আবর্জনা ফেলা হয় ড্রেনে।







আর এই ফুটপাতের দোকান গুলো বসে পুলিশের সহযোগিতায়। এর বিনিমনে বাংলাদেশ পুলিশ পায় কোটি কোটি টাকা চাদা আর আমি আপনি পাই জলাবদ্ধতা এবং আরো অনেক সমস্যা। আরেকটু গভীর ভাবে ভেবে দেখুন, বুঝতে পারবেন, এ দেশে সব সমস্যার একমাত্র কারন বাংলাদেশ পুলিশের অদক্ষতা এবং অসততাই । অবশ্য তাদের গডফাদার হয়ে মাথার উপর ছায়া হয়ে আছে পলিটিশিয়ানরা।



সেই সব জলাবদ্ধতা বিশেষজ্ঞদের কাছে অনুরোধ, আমাদের দোষ না দিয়ে, দোষারোপ করেন সরকারকে, মেয়রদেরকে এবং ফুটপাতের দোকান গুলোকে। আমাদের একতায় একদিন পরিচ্ছন্ন হয়ে উঠবে বাংলাদেশ।।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:১৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

×