ছবিটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর যা আনুমানিক ১৯৬২ সালে বর্তমানের রবীন্দ্র ভবনের আশপাশ থেকে তোলা হয়েছিল ।
ছবিটা ফেইসবুক থেকে সংগ্রহীত । এটি একজনকে দেখালে খুব অবাক হয়ে জানতে চাই ছবিটা কে তুলেছিল ।
আমি ভাবলাম ১৯৬২ সালে কে এই ছবি তুলেছে আমি কিভাবে বলবো ।
তাই মজা করে বললাম, "কে আবার...আমি তুলেছিলাম !"
সে আরও অবাক হয়ে বলল, "কি দিয়ে তুলছো?"
আমি বললাম, "আমার NOKIA C2-01 মোবাইল দিয়ে তুলেছি" ।
সে কি বুঝলো সেই জানে আমি প্রস্থান করলাম ।
এই ছবি নিয়ে আমি তারে যা বুঝালাম তা একটা "হ য ব র ল" টাইপ গল্পের সাথে মিলে যায় ।
গল্পটা কয়েকবার পড়ে বোঝার চেষ্টা করেন । btw একবার পড়লেই আশা করি মাথা নষ্ট হয়ে যাবে । গল্পটা এমন...
"একদা এক বোবা ছেলের সাথে এক সম্পূর্ণ ঠসা মেয়ের গভীর প্রেম ছিল । ছেলেটা যখন গান গাইতো তখন মেয়েটা তা শুনে ছেলেটার কাছে ছুটে যেত ।
একদিন মেয়েটার অন্ধ চাচা তাদের প্রেম করতে দেখে ফেলে এবং মেয়ের বাবার কাছে বলে দেয় যিনি একজন পঙ্গু মানুষ যার দুটি পা এক একসিডেন্টে হাটুর নিচ থেকে কাটা পড়ে ।
মেয়ের এমন ঘটনা শোনার পর সে দৌড়ে ঘরের ভেতরে যায় এবং হোন্ডা বের করে সাইকেল স্টার্ট দিয়ে কার নিয়ে রওনা দেয় ।
ঘটনাস্থলে পৌছে তিনি ট্রাক থেকে নেমে ঘোড়ার দরজা লাগালেন এবং কমরের খন্জর থেকে তোরয়াল বের করে ছেলেটিকে ফায়ার করলেন, বল্লম গিয়ে ছেলেটির বুকে লাগে তারপর সে তার পেট থেকে তীর বের করে বলল, আপনি এটা কি করলেন ?!"
--এখন সবাই বলেন, "ধুর...এইডা কিছু হইলো !!!"
ধন্যবাদ ।
আলোচিত ব্লগ
কেয়া কি মানুষ ছিল?

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন
অপ্রকাশিত অনুভূতি
আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।