মৃত্যুর কাছে অসহায় আত্মসমর্পণ: আমাদের কি কিছুই করার নেই?
০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিলেটের গোয়াইনঘাটের লাঠিগ্রাম একটি হতদরিদ্র পল্লী। অভাব-অনটন এই গ্রামের কয়েকশ’ মানুষের নিত্যসহচর। নুন আনতে পান্তা ফুরায় যাদের তাদের জীবনের কীইবা মূল্য। এদেরই ৯ হতভাগ্য মানুষ মারা গেল অজ্ঞাত রোগে। এদেরই একজনের কথা বলি:
দেওয়ার গ্রামের ইউসুফ আলীর দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছেলে আলকাছ। সোমবার রাতে মা তাকে কোন খাবার দিতে পারেননি। রাত ২টায় ঘুম থেকে জেগে মার কাছে সে ভাত চায়। ঘরে একদানা চালও না থাকায় মা ছেলেকে সকালে ভাত দেবেন সান্তনা দিয়ে এক গ্লাস পানি পান করিয়ে ঘুম পাড়ান। ভোর ৪টায় আলকাছ আবারও ঘুম থেকে জেগে মায়ের কাছে খাবার চায়। মা তখনও সকালে খাবার দেবেন বলে ছেলেকে আরও দুই গ্লাস পানি পান করিয়ে ঘুম পাড়ান। সকাল ৭টার দিকে ঘুমের মাঝে ছেলে বমি করে। এরপর ঘন ঘন তিনবার বমি করে নিস্তেজ হয়ে যায়। গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আলকাছের অবস্থা আশংকাজনক দেখে ডাক্তাররা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। গোয়াইনঘাট বাজারে সাহায্য তুলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরের পর পাঠালেও বিকাল ৪টার দিকে সে মারা যায়।
আমরা কি এদের জন্য কিছুই করতে পারি না??
তথ্যসুত্র: যুগান্তর, ৮ নভেম্বর, ২০০৭।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন