somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশঃ উন্মাদনার কাছে দেশাত্ববোধ পরাভূত

১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিপইয়ারের মতই ৪ বছর পর পর বাংলাদেশকে কিছুদিনের জন্য খুজে পাওয়া যায় না। ভিসামুক্ত বিশ্বের কোন এক কসমোপলিটান দেশ বলেই মনে হয়। চারদিকের নানান দেশের নানান পতাকা। বাংলাদেশিরা বাংলাতেই অন্যদেশের জন্য গলা ফাটাচ্ছে যেন ওটাই তার দেশ। সব পতাকার ভিড়ে দু’একটি বাংলাদেশী পতাকা দেখে মনে হতেই পারে “একদিন বাঙালি ছিলাম রে...”



বাংলাদেশে পতাকা উড়ানো নিয়ে আইনের বলবত থাকলেও তার প্রয়োগ নেই বললেই চলে। এমনও হতে পারে যে আইন প্রয়োগকারীদের বাসায়ই হয়তো উড়ছে অন্য দেশের পতাকা। তাছাড়া আমার দেশে আইন প্রয়োগকারীদের চেয়ে আইন প্রনেতারাই বেশী দক্ষ। তাইতো মন্ত্রীকে দেখা যায় প্রকাশ্যে ধুমপান করতে।

কিছু দিন আগে ভারত পাকিস্তানের পতাকা স্টেডিয়ামে উড়ানো নিয়ে অনেক কথা হল, অনেক বাদ- প্রতিবাদ হল, শেষ পর্যন্ত বাংলাদেশ ভিন্ন অন্যদেশের পতাকা বন্ধের জন্য প্রবেশ পথে রীতিমত তল্লাশি করা হল। আমাদের তো দ্বার খোলা, তাই ভ্রম স্টেডিয়াম পেরিয়ে সবার বাড়ি বাড়ি পৌছে গেছে। তাহলে এই আইন কি শুধু ভারত-পাকিস্তান আর শ্রীলঙ্কার পতাকার জন্য?? এমনকি যারা তখন অন্য পতাকার বিরুদ্ধে সোচ্চার ছিল, তাদের অনেকেই এখন ভিন্ন দেশের সবচেয়ে বড় পতাকা টানানো নিয়ে প্রতিযোগিতায় নেমেছে।


বিশ্বকাপ ফুটবল এক অন্যরকম আবেগ, উন্মাদনা নিয়ে আসে। তাই বলে সেই উন্মাদনায় গা ভাসিয়ে দিয়ে উন্মাদ হলে তো চলবে না। অন্যদেশের পতাকা ঊড়াতে যেয়ে মারা যাওয়া, ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে মারামারি মোটেই গ্রহন যোগ্য নয়, বিশেষত বাংলাদেশের মত একটা দেশে যার পতাকা পেতে রক্ত দিতে হয়েছে। বিশ্বকাপ নিয়ে যত মাতামাতি বাংলাদেশ, ততটা হয়না বিশ্বকাপ খেলুড়ে অনেক দেশেও।




স্বাধীনতা বা বিজয়দিবস গুলোর মত জাতীয় দিবসগুলোতে (যখন আমরা খাটি বাঙালি হয়ে যাই, মুক্তিযুদ্ধের কথা বলে গলা ফাটাই তখনোও) বাড়িতে বাড়িতে এত পতাকা, বাস্তায় এতো বড় পতাকা দেখা যায়না।


যেদেশে এখনো অসংখ্য লোকের, পথশিশুর পরার মত বস্র নেই, সেখানে অন্য দেশের পতাকা না উড়িয়ে, পতাকা নিয়ে প্রতিযোগিতা না করলে কি চলে না?? পতাকা কেনার টাকা দিয়ে পারি না কারও বস্ত্রের ব্যবস্থা করতে? তাতে যেমন অন্যের উপকার হবে তেমনি আমরা দেশের পতাকাও অবমাননার হাত থেকে রক্ষা পাবে। আইন রক্ষাকারী বাহিনীকে শুধু দোষারোপ না করে আমদেরও উচিত তাদের সহযোগিতা করা, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।


বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায়ও অটুট থাকুক আমাদের দেশাত্ববোধ, উত্তেজনার বহিঃপ্রকাশ যেন মাত্রা ছাড়িয়ে ব্যক্তি জীবনে কোন ঝুকি নিয়ে না আসে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সাথে আমাদের দেশের ফুটবলের উন্নয়ন সাধনের উপায় ও কার্যকরি পদক্ষেপ বিশ্বদরবারে বাংলাদেশের পরিচিতি বৃদ্ধি পাবে। সেই দিনের অপেক্ষায় আছি, যেই দিন অন্য দেশে নয় বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এবং বাংলাদেশের পতাকা শোভিত হবে চারিদিক।



আরোও... এখানে
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১:২৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×