somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অটিজম,একটি অভিজ্ঞতা ও কিছু ভাবনা

১৩ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অটিজম(Autism) শব্দটির সাথে আমরা কমবেশি সবাই পরিচিত।আমাদের দেশে 'আটিস্টিক' অথবা বুদ্বিপ্রতিবন্দ্বী'দের কে অনেকে সহজ ভাষায় 'Abnormal' বলতে স্বাচ্ছন্দ্ব্যবোধ করি।সভ্যতার চরম শিখরে আজ পৃথিবীর অবস্থান হলেও...যে দেশ তার বেশিরভাগ Normal সন্তানদের জন্য দু'মুঠো অন্ন যোগাড় করতে হিমশিম খায় সে দেশ তার Abnormal সন্তানদের নিয়ে অতিরিক্ত ভাবার দুঃসাহস দেখায় না।এটাই আমাদের কাছে খুব বেশি স্বাভাবিক।এই খুব স্বাভাবিকের দেশে আমার একটি অস্বাভাবিক,অনন্য অভিজ্ঞতা ও কিছু ভাবনা বণ্ধুদের সাথে ভাগাভাগি করব।

গত মাসে আমাকে এক পরিচিত জন উত্তরাতে একটি টিউশনীর কথা বলে...ছেলেটি ক্লাস নাইনে পড়ে এবং সম্প্রতি ছেলেটির পরিবার চট্টগ্রাম থেকে কর্মসূত্রে ঢাকা চলে আসে।আমাকে আরো বলা হয় যে সে পড়াশোনায় বেশ দুর্বল।তবে আমি রাজি হয়ে যাই এই ভেবে কারণ এটা আমার দরকার ছিল,তাছাড়া আমি ভেবেছি ক্লাস নাইন এ যখন তার বেশ সময় আছে হাতে...সঠিকভাবে চেষ্ঠা করলে হয়ত সে সব সমস্যা কাটিয়ে উঠতে পারবে।
কিন্তু দীহান(ছদ্মনাম) কে পড়ানো শুরু ক্বরার পর আমি আর কোন ধরনের হিসাব মেলাতে পারছিলাম না!আমি শুধু ভাবছিলাম এই ছেলেটি ক্লাস নাইন পর্যন্ত উঠে আসলো কিভাবে?!আমি আরো ভাবছিলাম আমার কি আদৌ ছেলেটিকে পড়ানো উচিত হবে কিনা.!ব্যাপার গুলো আমার কাছে ছিল আদিম যুগের মানুষকে 'Theory of Relativity' বুঝানোর মত।আমি সম্পূর্ণ দিশেহারা হয়ে পরেছিলাম।কারন আমি বুঝতে পেরেছিলাম সে অটিস্টিক! এবং তার মন-মানসিকতা ও বুদ্বির বিকাশ তার বয়সের তুলনায় অন্তত দশ বছরের ছোট।
যাই হোক আমি আমার সবচেয়ে কাছের বন্ধুটির কাছে এই ব্যাপারে পরামর্শ চাইলাম এবং সে বলল এরকম অবস্থায় ছেলেটিকে ফেলে আসা ঠিক হবেনা এবং আমার শেষ পর্যন্ত দেখা উচিত।

আমি নিয়মিত পরানো শুরু করলাম....
কয়েকদিন পরানোর পর দিহানের সবচয়ে যে জিনিষটি আমাকে অবাক করেছে যে এই অস্বাভাবিক মানসিক অবস্হার পরও সে নবম শ্রেনী পর্যন্ত উঠে এসেছে এবং এটি তার যোগ্যতায় নয় আমাদের শিক্ষাব্যবস্থা'র যোগ্যতায়।ছেলেটির মধ্যে যে অদ্ভুত ক্ষমতাটি আছে সেটি হচ্ছে সে খুব মুখস্থ করতে পারে!আপনারা হয়তো বিশ্বাস করবেননা সে অংক পর্যন্ত লাইন এর পর লাইন মুখস্ত করে!!এভাবে তার একের পর এক ক্লাস পাশ করে যেতে সমস্যা হয়নি।তার পরিবার ও শিক্ষকরও এই ব্যাপারটি সমর্থন করেছে....একটি বারের জন্যও তাদের মনে হয়নি যে তারা নিষ্পাপ ছেলেটিকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।তার চারপাশের পরিবেশ আরও চমৎকার কাজটি করেছে যে তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে সে স্বাভাবিক নয়...এবং তার মধ্যে কোন আত্মবিশ্বাস ও তৈরী হতে দেয়নি!তার চারপাশের মানুষগুলো তার মধ্যে এই মানসিকতা তৈরী করতে সফল হয়েছে যে "দিহান 'Abnormal'.. .ও পারবেনা,ওকে দিয়ে এটি হবেনা!"
আমি তার মধ্যে যে অপনিহিত সম্ভাবনা এবং মানসিক বাধা গুলো লক্ষ্য করলাম,তাতে আমার মনে হল সে পারবে।তার শুধু দরকার আত্মবিশ্বাস আর এমন কেউ যে তাকে সবচেয়ে ভালো বুঝতে পারবে!আমি তাই সেই উদ্দেশ্যে কাজ শুরু করেছি।আশা করছি আপনারা সকল শুভবোধ সম্পন্ন মানুষ আমাকে সমর্থন করবেন।আপনাদের যে কোন ধরনের পরামর্শ আমাকে অনুপ্রাণিত করবে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১১ সকাল ৮:৫২
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×