আসলে আমি এতোটাই মুগ্ধ হয়েছি যে নিজেকে ভাষাশহীদ মনে হচ্ছে
তারপর .. নিজের প্রোফাইলে "আপনার সম্পর্কে......" অংশ-টি পূরন করতে ভেবেই আকুল হলেম,নিজের সম্পর্কে কি বা বলি ।
আমি যে একজন পাগল,এর থেকে বেশী কিছু বলার নেই .. তবে ইতিমধ্যেই আঠারোটি বসন্ত পার করে ফেলেছি ..।
নিজের খেয়ালে লিখি .. যা যা মনে আসে .।
লিখি কবিতা..যা ওঠে নাভিমূল থেকে
লিখেছি বিশ্বাস করে একদিন তোমার হননে
আমার আনন্দ জাগবে,জেগে উঠবে প্রদীপের দানো
শুধু সঙ্গসুধা চেয়ে কেঁদে গেছি অক্ষরের চরণে
উত্তর দাওনি তুমি,সে কথা ভুলিনি আমি জানো..
সেইজন্য লিখে রাখি অপমান,ক্রোধ,রাস্তাঘাট
উল্লুকের কাম,মোহ,আগামী -আবদার
এই জন্য জন্মলিপি এখনো উদ্ধার বাকি পাঠ
তোমার ওপরে রইল রহস্যের উন্মোচন-ভার!
তুমি তো জেনেছ ধ্বংস,উড়িয়েছ অক্ষরের ছাই
আমি দাগ রেখে যাচ্ছি অক্ষরের পরমা পিরিতে
জন্মেছি অক্ষর-গর্ভে,আজও সেই রক্ত চেটে খাই
অক্ষরেই বাঁচি মরি,অক্ষর সাজাই সমাধিতে!
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





