স্বপ্ন
০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপ্ন হলো খেলার পুতুল
স্বপ্ন ঝরা বকুল।
স্বপ্ন হলো উড়াল গদ্য
স্বপ্ন পঁচা পদ্য।
স্বপ্ন হলো ফুলের পুকুর
স্বপ্ন মরা কুকুর।
স্বপ্ন হলো মিথ্যে আশা
স্বপ্ন মিছে ভাষা।
স্বপ্ন হলো কষ্ট পাওয়া
স্বপ্ন হৃদয় চাওয়।
স্বপ্ন হলো রাত্রি জাগা
স্বপ্ন সুখটা মাঁগা।
স্বপ্ন হলো গল্পের খাতা
স্বপ্ন ছিঁড়া পাতা।
স্বপ্ন হলো আলসে দুপুর
স্বপ্ন ভাঙ্গা নূপুর।
স্বপ্ন হলো কাঠের মানুষ
স্বপ্ন রঙ্গীন ফানুস।
স্বপ্ন হলো নগ্ননারী
স্বপ্ন পোড়া বাড়ী।
স্বপ্ন হলো রাতের শশী
স্বপ্ন দু:খের হাসি।
স্বপ্ন হলো মনের ফোঁড়া
স্বপ্ন শোকের ঘোড়া।
স্বপ্ন হলো নিরোর বাঁশি
স্বপ্ন বুড়োর কাশি।
স্বপ্ন হলো মাকাল ফল
স্বপ্ন চোখের জল।
স্বপ্ন হলো নীলের ছবি
স্বপ্ন মাতাল কবি।
স্বপ্ন হলো রাতের আঁধার
স্বপ্ন মায়া রাধার।
স্বপ্ন হলো ভোরের আকাশ
স্বপ্ন গরম বাতাস।
স্বপ্ন হলো কালের তরী
স্বপ্ন জীবন-ঘড়ি।
স্বপ্ন হলো মায়ের মুখ
স্বপ্ন বাবার সুখ।
স্বপ্ন হলো 'স্বপ্ন' লেখা
স্বপ্ন 'স্বপ্ন' দেখা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়...
...বাকিটুকু পড়ুন