somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর জন্য এক এক টুকরো মেঘ এনেছি…

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপূর্ব, তুই কি সাভার পৌছে গেছিস? সম্ভবত- হ্যাঁ। রাতে রাস্তায় গাড়ী খুব কম থাকে। তাই তোর যানজটে পড়ার আশংকা নেই বললেই চলে। আমি ধরেই নিচ্ছি- তুই সাভার ব্যাংক কলোনিতে পৌছে গেছিস।

তুই খাবার পর প্লেটে যে তরকারিটুকু ছিলো, সেটুকু দিয়ে দুইটা রুটি খেয়ে এইমাত্র রুমে এসে বসলাম। বিদ্যুৎ নেই। তুই গাড়ীতে উঠার প্রায় সাথে সাথেই চলে গেছে। মোবাইলটা অফ করে রেখেছি। রুমে গাঢ় অন্ধকার। হাতরিয়ে হাতরিয়ে ম্যাচটা খুজে বের করে কুপি জ্বালিয়েছি। বিছানার উপর বালিশ তিনটি এলোমেলো হয়ে আছে এখনো। তুই- ই করেছিলি। ক্রিস্টালে ছোট্ট গ্লোবটাও বিছানার উপর পরে আছে। অর্ধেক খোসা ছাড়ানো কমলাটা আছে টেবিলের উপর। অর্ধেক তুই খেয়েছিস, আর অর্ধেক রেখেছিস আমার জন্য। আমি খাবোনা। অন্তত: এখন খাবোনা। সকালে যদি কমলাটা ভালো থাকে, যদি আমার মন চায় তাহলে খেতে পারি।

তুই চলে যাবার পর মনটা ভীষণ খারাপ।

অপূর্ব, তুই জানিস না- তোকে কেন ঘন ঘন বাসায় আসতে বলি। অবশ্য জানাটা তোর খুব প্রয়োজনও নয়। তবু আজ খুব নির্জনে তোকে জানানোর জন্য লেখে রাখছি। জানিনা- তুই কখনো জানবি কিনা।

রোদ্দুর আর লিখন চলে যাবার পর থেকে আমি খুবই একা। খুব। রোদ্দুর যদ্দিন এখানে ছিলো- সারাক্ষণ পাশাপাশি থাকতাম। পৃথিবীর কোন যন্ত্রণা আমার কাছে আসতে পারতোনা। আমি আর রোদ্দুর খুব শিখেছিলাম- কিভাবে দু:খকে সুখ দিয়ে বদলে নেয়া যায়।

অপূর্ব, জানলে অবাক হবি- লিখন এখানে থাকলেই মনে হতো আমি একা নই। অথচ ওর সাথে আমার দেখা হতোই না। পাঁচ দিন, ছয় দিন পর একবার। এটাকে কি আর দেখা বলে! বলে- তবে পাশের বাসার কারো সাথে এমন হলে আর বলেনা। বুঝলি তো কী বলতে চাই?! আর লিখন চলে যাবার পর থেকে এক বিষাদময় শূন্যতা আমাকে সব সময় ঘিরে থাকেরে…

এই একাকিত্বের অবর্ণনীয় যন্ত্রণা ভুলতেই তোকে আমি আসতে বলিরে দোস্ত! অভিমানি তুই হয়তো ভাবছিস- শুধুমাত্র এ জন্যই তোকে আসতে বলি। ভুল। তোর এই ভাবনাটা মস্ত বড় ভুল।

অপূর্ব, তুই জানবিনা। কখনো জানবিনা- আমার অস্তিত্বের কতটুকুজুড়ে তুই আছিস। তুই জানবিনা- হৃদয়ভূমির কতটুকু তোর জন্য বরাদ্দ করা…

বাইরে বৃষ্টি হচ্ছে খুব। তুই তো আবার বৃষ্টিতে আটকা পরিসনি? পরলে পরেছিস, তাতে আমার কি!? বৃষ্টি তো তুই ভালোই বাসিস…

আচ্ছা, ঐ মেয়েটার নাম যেন কি… সূচী না কী যেন! সেও কি তোর মতো বৃষ্টি ভালোবাসে? তাহলে তো ভালোই হবে… দু’জন মিলে তোর স্বপ্নের চিলোকোঠায় বৃষ্টিতে ভিজবি মজা করে…

আমি তোর জন্য মেঘ এনেছি। যত্ন করে রেখে দেই… তোর বৃষ্টির প্রয়োজনে তোর কাছে পাঠিয়ে দিব…
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×