আকাশ যেনো হারিয়ে গেছে নীলের সীমা ছেড়ে
ধূসর কালো শূণ্য এখন আমার দৃষ্টিজুড়ে।
নাই সীমা নাই আমার পথের সবই যেনো অসীম
সয়ে সয়ে নীল বেদনা হৃদয় আমার জমাট হিম।
গভীর মনের কষ্টগুলো পড়ে দু' চোখ বেয়ে
তবু কেনো দূরে থাকো আমার শ্যামল মেয়ে।
পাশে যদি আসো তুমি পাবে ইচ্ছে মতো,
তোমার তরে পড়বে গলে ভালোবাসা যতো।
দূরেই সরে থাকবে যদি কাছে কেন ডাকো
মন আকাশে প্রেমের রঙে জীবন কেন আঁকো।
ভালো তোমায় বাসি বলেই চাইনা হারাতে
কাছে তুমি আসবে কবে মন আমার ভরাতে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



