আগুন শাহবাগ: আমার লেখা গান
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত শুক্রবারে শাহবাগ ছিলাম। সারাদিন মিছিলে শ্লোগানে ডুবে ছিলাম। তখনই লিরিকটার দুই একটা লাইন মাথায় চলে আসে। তারপরের দিন শনিবার লেখে ফেলি পুরো গানটা। একটা পোষ্টও করি সামহ্যোয়ারে। দুই তিন দিন কয়েকজন সূরকার ও শিল্পীর কাছে ধরনা দেয়ার পর বুঝতে পারি, এই লিরিকটাও লিরিক হয়েই পড়ে থাকবে। কিন্তু না... লিরিকটা গান প্রজাপতি হয়ে উড়াল দিলো। বনি ভাই গানটা করে ফেললেন অবিশ্বাস্য দ্রত গতিতে।
বনি ভাইয়ার অন্যরকম কন্ঠে গানটা সত্যিই অসাধারণ হয়ে উঠেছে। শুনতে পারেন সবাই। আমন্ত্রণ রইলো।
আগুন আমার শিরায় শিরায়
আগুন আমার হাতে,
আগুন আছে হলুদ হয়ে
শাহাবাগের পথে।
লক্ষ্য হাতের আগুন যতো
জড়ো করে শেষে,
ছড়িয়ে দিলাম এক শ্লোগানে
সারা বাংলাদেশে।
জ্বলো জ্বলো আজকে সবাই আগুন হয়ে জ্বলো,
আগুন হওয়ার শপথ নিয়ে শাহাবাগে চলো।
এই ফাগুনের লাল ফুলেরা
জ্বলবে আগুন হয়ে,
শিউলি বকুল বারুদ হবে
কোটি প্রাণের জয়ে।
রাজাকারের চোখের কোটর
ভরবো কেরোসিনে,
পুড়িয়ে ফেলে জয় ছিনবো
সেই সে শ্লোগানে।
জ্বলো জ্বলো আজকে সবাই আগুন হয়ে জ্বলো,
আগুন হওয়ার শপথ নিয়ে শাহাবাগে চলো।
ডাউনলোড করতে পারেন এই লিংক থেকে-
https://www.dropbox.com/s/cpmbgnj4adkuy9f/Agun Shahbag.mp3
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা...
...বাকিটুকু পড়ুন