somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'আমার আকাশ পুরোটাই' নতুন রঙের মন খারাপের গান...

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হলো 'আমার আকাশ পুরোটাই'। 'ঘুড়ি' খ্যাত দরাজ গলার গায়ক লুৎফর হাসানের দ্বিতীয় একক এলবাম এটি।

ব্যতিক্রমী কথা আর সঙ্গীতে সাজানো এলবামটি প্রিয় হয়ে যাবে যে কোনো বাংলাগানের শ্রোতার। এলবামের গানগুলো লিখেছেন নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় লতিফুল ইসলাম শিবলী ও মারজুক রাসেলসহ হালের রবিউল ইসলাম জীবন, সোমেশ্বর অলি ও ইশতিয়াক আহমেদরা।

সঙ্গীত করেছেন কিছুটা নিভৃতে থাকতে পছন্দ করা সুমন কল্যান, আছেন তানভীর তারেক ও তরুণ সজীব দাশ ও অভিজিৎ জিতু।

দু'টি গানে লুৎফর হাসানের সাথে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল ও তাহমিনা মতিন নামের নতুন এক শিল্পী।

এলবামের এগারটি গানের প্রথমটি হলো শিরোনাম সঙ্গীত- 'আমার আকাশ পুরোটাই।' শিল্পীর প্রথম এলবামের বিখ্যাত গান 'ঘুড়ি'র সিকুয়্যেল এটি। প্রথম গানটাতে শিল্পী প্রশ্ন রেখে গেয়েছিলেন 'ঘুড়ি তুমি কার আকাশে উড়ো...', নতুন গানটিতে শিল্পী মূলত আগের প্রশ্নটিরই উত্তর দিয়েছেন। তিনি গেয়েছেন, 'প্রশ্ন রেখেছিলাম, উত্তরও দিয়ে গেলাম/ আগে পরে আর কিছু নাই.../ তুমি আমার ঘুরি/ আমার হাতেই নাটাই/ যেখানেই উড়ে বেড়াও/ আমার আকাশ পুরোটাই।' এটি এলবামের দ্বিতীয় সেরা গান।

দু'টি গানই লেখেছেন সোমেশ্বর অলি। 'আমার আকাশ পুরোটাই' গানটির সঙ্গীত করেছেন সজীব দাস।



'আমার আকাশ পুরোটাই'এর দ্বিতীয় গান 'বর্ষার ঋণ'। প্রথমে ইশতিয়াক ভাইয়ের লিরিকটি পড়েই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গানটি শোনার পর মনে হয়েছে লিরিকের চেয়েও বেশি মুগ্ধতা আসলে গায়কিতেই ছড়াচ্ছে। আসলেই অসাধারণ লিরিকে অনন্য অসাধারণ গায়কি ক্ষমতা প্রয়োগ করেছেন শিল্পী লুৎফর হাসান। সাথে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল। আমার কাছে এলবামের সেরা গান এটি।

গানটির সঙ্গীত করেছেন অভিজিৎ জিতু।

এলবামের তৃতীয় গান 'ঠিকানা।' লিরিক লেখেছেন মারজুক রাসেল। নব্বইয়ের দশকে জেমস- আইয়ূব বাচ্চুর গান লিখে লিখে যিনি হয়ে আছেন আমার গান শোনার প্রথম সময়ের নায়ক। এ গানটিতেও দারুণ সূর দিয়েছেন শিল্পী। এলবামের তৃতীয় সেরা গান এটি।

এলবামের চতুর্থ গান 'প্রতিদিন গোলাপ দিবো।' একেবারেই সাধারণ কথার গানটি লেখেছেন জনি হক। তবে সূর ও সঙ্গীত অনবদ্য। এই গানের শিল্পীর সাথে কন্ঠ দিয়েছে তাহমিনা মতিন। বেশ ঝাঁঝালো কন্ঠ! অনেকটা মৌসুমী ভৌমিকের মতো। এলবামের নবম সেরা গান এটি।

গানটির সঙ্গীত করেছেন সজীব দাস।

এলবামের পঞ্চম গান 'শুভাশিস নিও।' হালের জনপ্রিয় গীতিকারদের একজন রবিউল ইসলাম জীবনের লেখা এটি। সূর করেছেন শিল্পী নিজেই। সঙ্গীত সজীব দাস। গানটি ভালো হয়েছে। বারবার শুনতে ইচ্ছে করবে। বিষাদ ছড়ানো গান। গভীর বিষাদ। এটি এলবামের দশম সেরা গান।

এলবামের ষষ্ট গান 'স্বপ্ন ঝরা ক্ষত।' পরিপূর্ণ একটি গান। কাওনাইন সৌরভের লেখা এই গানটি এলবামের দ্বিতীয় সেরা গান। প্রথম চারটি লাইন 'ওয়েলকাম টিউন' করার মতো সুন্দর! 'আমার স্বপ্ন ঝরা ক্ষত আমি রোদ্দুরে শুকাই/ খোলামাঠে শুয়ে আমি পাল তোলা গান গাই/ পাখির উড়া দেখে আমি উড়াল দিতে চাই/ মাটির সাথে লেপ্টে থাকা হঠাৎ ভুলে যাই।' চতুর্থ সেরা গান এটি।

এলবামের সপ্তম গান 'উত্তরী হাওয়া।' সেজুল হোসেনের লিরিক, অলক বাপ্পার সূর আর অভিজিৎ জিতুর সঙ্গীতে একেবারে ব্যতিক্রমী গান এটি। আমার কাছে মনে হয়েছে বর্তমান প্রজন্মের গায়কদের মধ্যে এরকম মাটির গান করার 'সাহস' একেবারেই নেই। এমন সুন্দর আর মন খারাপের গানটি উপহার দেওয়ার জন্য শিল্পীর কাছে কৃতজ্ঞতা। গানের কথা আর সূরে বাউল আব্দুল করিমের ছায়া স্পষ্ট থাকলেও লেখক ও সূরকারের স্বকীয়তাও ভালোভাবেই উপস্থিত আছে গানটিতে। এলবামের ষষ্ট সেরা গান এটি।

এলবামের অষ্টম গান 'কষ্ট।' লেখেছেন লতিফুল ইসলাম শিবলী। লুৎফর হাসানের সূরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন অভিজিৎ জিতু। দারুণ গান। কথাগুলো বেশি ভালো। 'চলার পথে কাটছে দু'পা/ স্মৃতির ভাঙা কাঁচে/ পুরনো চিঠি প্রথম গোলাপ/ পুড়ছে মোমের আঁচে।' অষ্টম সেরা গান।

নবম গান 'চশমা'। সঙ্গীতের কাজ দারুণ হলেও মোটের উপর ভালো লাগেনি। মনে হয়েছে লিরিক তাড়াতাড়ি লেখা হয়েছে। আর আমার নিজের কাছে লিরিক ভালো না লাগলে আর কিছু শুনতে ইচ্ছে করেনা। এলবামের সবচেয়ে বাজে গান। এটি লেখেছেন আবদার রহমান।

এলবামের দশম গান 'প‌্যারিস রোড।' মন খারাপের চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে শ্রোতাকে। এটি কেবল শুনলেই বোঝা যাবে গায়ক লুৎফর হাসান ঠিক কী পরিমাণ বিষাদ লালন করেন নিজের মধ্যে! 'প‌্যারিস রোড মানে চারুকলা/ রোকনের বিরহ গিয়েছে বেড়ে/ প‌্যারিস রোড মানে ভালো কি আছি/ প্রিয় প‌্যরিস রোড তোমাকে ছেড়ে।' গানটি লেখেছেন ও সূর করেছেন শিল্পী নিজে। এই গানটি পঞ্চম সেরা গান।

এলবামের শেষ গান 'দুপর।' শিল্পীর একমাত্র মেয়েকে নিয়ে শিল্পীর নিজের লেখা গান। সঙ্গীত করেছেন সুমন কল্যানদা। দারুণ একটি গান বাবা'দের ভালো লাগবে নিশ্চিত! এলবামের সপ্তম সেরা গান এটি।

০২
সব মিলিয়ে ভালো কিছু গান করেছেন লুৎফর হাসান। দুই একটা গান ছাড়া বাকি সব গানের সূরেই মন খারাপের বাতাস আছে। যে বাতাস কখনো কখনো গভীর বিষাদী মন খারাপের, কখনো আবার নতুন রকম মন খারাপের। একেবারে নতুন রকম অনুভূতির। সূর নিয়ে শিল্পীর খেলা ভালো লেগেছে।

সবাই কিনে শুনতে পারেন। নিরাশ হবেন না শ্রোতা হিসেবে এতোটুকু বলতে পারি। সারা দেশে এখনো পাওয়া যাচ্ছেনা হয়তো। তবে রাজধানীর বড় সব মিউজিকের দোকানেই হয়তো পাওয়া যাবে। আমি কিনেছি বসুন্ধরা সিটি থেকে।

লুৎফর হাসানের ফেসবুক পেইজ।

এই লেখার সকল মন্তব্য শ্রোতা হিসেবে আমার নিজের। আর গানের রেটিংও আমার নিজের দেওয়া।

ধন্যবাদ সবাইকে।




সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×