somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী চোখে বাংলাদেশ: আমার দেখা- শেষ খন্ড (টুকরো কথা)

০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধারাবাহিকের শেষ খন্ড এটি। আজ আর কোন একটি দেশ নয় বরং কয়েকটি দেশের বাসিন্দাদের ভাবনা লিখছি টুকরো কথায়।

১. কোর্সমেটদের বড় একটা অংশ ছিল সোভিয়েত দেশগুলো যেমন কাজাকিস্তান, কিরগিস্তান,মঙ্গলিয়া,তাজিকিস্তান,উজবেকিস্তানের বাসিন্দা। তাদের বাংলাদেশ ভাবনা তেমনটা নয় তবে যখন শুনেছে বাংলাদেশে আছে সবচাইতে বড় সমুদ্র সৈকত তখন তারা বেশ উল্লাসিত হয়েছে। কারন, তাদের দেশে সমুদ্র বলে কিছু নেই। তাই তাদের চোখে আমরা বিশাল ভাগ্যবান।ভারতের অন্ধ্র প্রদেশের পাথুরে, বিপদজনক স্রোত ও খাড়িওয়ালা সৈকতে এদের লাফালাফি দেখে বলেছিলাম, ব্যাটা, আমার দেশে আয়, সৈকত কি বুঝবি, মনের খুশীতে লাফাবি, অক্কা পাওয়ার কোন ভয় নেই (অন্ধ্র প্রদেশের সৈকত পাথর আর আচম এটটাই বিপদজনক ছিল যে যাবার আগে স্লাইড সমেত প্রেজেন্টেশন দিয়ে সতর্ক করে দেয়া হয়েছিল বিপদগুলো সম্পর্কে। সত্যই আমরা ভাগ্যবান যে কক্সবাজার বা কুয়াকাটা যাবার আগে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হয়না)।

২. নেপালিরা বাংলাদেশকে তাদের বিদ্যাপীঠ মানে। বাংলাদেশ থেকে প্রতি বছর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ থেকে প্রচুর নেপালি গ্রাজুয়েশন শেষ করে তাদের দেশে সাফল্যের সাথে কাজ করছে। আমার কোর্সমেটের এক রিলেটিভ ডিএমসি গ্রাজুয়েট, কাঠমুন্ডুতে খুব পসার তার। কোর্সমেটের কাছে শুনেছি আদি নেপালি ভাষার সাথে বাংলা ভাষার অনেক মিল। তাই বাংলা বেশ বুঝে তারা। সবমিলিয়ে নেপালিরা বাংলাদেশের অন্যতম ভক্ত।

৩. ভিয়েতনামি তিন কোর্সমেটই আজব মানুষ ছিল। একজন ওভার স্মার্ট, একজন ছেলে হয়েও মেয়েলী ভাবসম্পন্ন আর ৩য় জন........ওরে বাবা, সে এক জিনিষ যাকে নিয়ে অনায়াসে কয়েকটা বিশাল ব্লগ লেখা যাবে। তবে একমাত্র ৩য় জনের সাথেই বাংলাদেশ নিয়ে কথা হয়েছিল। সে বিরাট ইতিহাসবিদ ও ভাষাবিদ। মুক্তিযুদ্ধের বিশাল ভক্ত। কারনও ১৯৭১ সালে আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল আর আমরা হারিয়ে দিয়েছিলাম পাকিস্তানকে তাই আমেরিকারও অপমান হয়েছে আর তাতেই সে খুশী। বঙ্গবন্ধুরর বিশেষ ভক্ত সে। কারনটা অজানা। তবে বাংলাদেশীদের রেস নিয়ে তার ধারনা আমারা চেঙ্গিস বংশের ধারক। এই বিষয়ে তার দেয়া বিশাল লেকচার আমি ঠিকমত না শুনায় কেনন তার এই ধারনার কারন জানা নেই।

জগতে নানা দেশ, তার নানা মানুষ। তাদের ভাবনাও নানা রকম। আমি গর্বিত যে আমার দেখা কয়েকজন নানা রকম মানুষের সবাই আমার দেশকে নিয়ে যারপরনাই উল্লাসিত। 'বাংলাদেশে নিমন্ত্রণ' এই বাক্যে সবাই এক পা এগিয়ে রাজি। হবেনা কেন? এ দেশের নাম বাংলাদেশ, আমার বাংলাদেশ।

ধারাবাহিকের সমাপ্তি................
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×