কয়েকটি শীত বসন্ত পরে
কারিগরি ত্র“টি হয়েছে এই কারণে বিমান কতৃীপক্ষ বিশ মিনিট সময় চেয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। আমরা বলতে আমরা যারা চিটাগং থেকে ঢাকায় যাব এই বিমানটায়। কানের মধ্যে ইয়ার ফোন লাগিয়ে গান শুনছি আর বিশ মিনিট শেষ হওয়ার অপেক্ষায় আছি। খুব আলতো একটা স্পর্শে আমি আমার বা দিকে ফিরে তাকালাম। তাকিয়ে দেখি ফুটফুটে একটি মেয়ে, বয়স ৮/১০। সে আমাকে কাছেই কাউকে আঙ্গুল নির্দেশ করে দেখালো। তাকে দেখে আমি আক্ষরিক অথে স্টাচু না হলেও কাছাকাছি গেলাম। কারণ আমি তাকিয়ে দেখি নিলিমা।
বছর দশেক আগের কথা। তেঁজগাও রেললাইনের উপরে বসে অযথাই কথা বলে চলেছি আমরা। কথার পরে কথা অযথাই কথা। কানের পর্দা আর পায়ের নিচের মাটি কাঁপিয়ে মাঝে মধ্যে ট্রেন যাচ্ছে আমাদের দু’পাশ দিয়ে আমরা বসেছি এদিক ওদিক দুই লাইনের মাঝখানে, রেল কতৃপক্ষের ফেলে দেয়া অথবা রেখে যাওয়া লোহার পাতের দ্বীপের উপর। আমাদের ডানে বামে সামনে পিছে মানুষ গীজ গীজ করছে। সামনের আর পিছনের বস্তির ঘরগুলো থেকে বৃষ্টি ভেজা ভ্যাপসা দুর্গন্ধ, গাঁজার গন্ধ তীব্র ভাবে আসছে সাথে আসছে মিটি মিটি আলো, হসি ও কান্নার ধ্বনি। মনে হচ্ছে মাঝে মধ্যে সঙ্গমের শব্দও আসছে। শিশুর কান্নার প্রবল উপস্থিতির করণে বোধ হয় হরিয়ে যাচ্ছে ওটা। প্রায় দিনই অফিস শেষ করে কয়েকজন পূরানো বন্ধু মিলিত হই। এর মধ্য থেকে কেউ কেউ হারিয়ে যাই একটু ধোঁয়াসার জগতে। ওখানে এক ধরণের বেদনা মিশ্রিত আনন্দ পাই। সবে চিকিৎসক হয়েছে এমন এক বন্ধুর প্রস্তাব প্রত্যাখ্যান না করে রওনা দেই ওর সাথে। বৃষ্টি বলে অনেক কাঁদা আর পঁচা অর্ধ্ব পঁচা মাড়িয়ে হাজির হই। সেই পরিচিত রুম, পরিচিত জানালা, সাথে বেশ কয়েকটি পরিচিত মুখ।
মাঝারী আকারের একটি রুমে বসে টিভি দেখছে অনেকে। আশে পাশে কয়েকটি বিভিন্ন গ্রেডের নারী মুখ। তাদের ওড়না ছাড়া বুক, অতিরিক্ত সাজ, অকারণ গা ঘেঁসা, ক্ষনে ক্ষণে খলোখল সব কিছু আমাকে অস্থির করে তোলে। আমি নেশায় বুঁদ। তার পরেও খুঁজে ফিরি সেই মুখ, সেই হাসি। একজনের কাছে জানকে চাইলাম তার কথা, পাঁচ মিনিটের মাথায় তাকে নিয়ে হজির হলো ছেলেটা। আমি তাকে নিয়ে একটা অগোছালে রুমে প্রবেশ করলাম। আমার দৃষ্টিতে সে সকলের মধ্যে অন্যতম। দীর্ঘঙ্গী সে, একটু লম্বাটে গড়ন, মেদহীন শরীর আর আছে মায়া ভরা দুটি চোখ। গায়ের রং এংলো ইন্ডিয়ান মেয়েদের মতো। উন্নত স্তন আর প্রয়োজনীয় নিতম্বে এক অদ্ভুত আকর্ষন আছে যা আমি বাংলাদেশের কোন গনিকালয়ে পাইনি। নাম নিলিমা। বয়স বাইশ তেইশের বেশী হবে বলে মনে হয়না। স্কুল মাষ্টার বাবা উচ্চমাধ্যমিক অতিক্রম করার পরপরই বিয়ে দেয়ার জন্য ব্যাকুল হয়ে যান। যার রূপ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তার পাত্র বেশী খুঁজতে হলো না। সহজেই বিয়ে হয়ে গেলো ছোট খাটো এক কোটি পতির সাথে। বিয়ের পর এক রাতে নিলিমা জানল তার স্বামি একজন সমকামী। নারী দেহে তার বিন্দুমাত্র আগ্রহ নাই। অনেক চেষ্টা করেছে নিলিমা। কোন লাভ হয়নি। বিয়ের এক বছরের মধ্যে নিলিমাকে ছূঁয়েও দেখেনি তার স্বামি। বাধ্য হয়ে সে চলে এলো বাপের বাড়ি। সকলে অনেক বুঝিয়েও যখন কোন লাভ হলো না তখন শুরু হলো পরিবারের সকলের জিহ্বার তিব্র আঘাত যা ওর হৃদয়কে ক্রমেই ফালা ফালা করে দিচ্ছিলো। শেষ পর্যন্ত ওকে জীবন দিয়ে ভালোবাসতো এমন একজনের হাত ধরে চাকরির খোঁজে পাড়ি জমায় তীলোত্তমা ঢাকায়। অবশেষে ঠাঁই হয় প্রথমে মগবাজারে এর পর বনানীতে আর আমার সাথে প্রথম দেখা হয় কাওরান বাজারে, আর এখনো এখানেই আছে। আমার সাথে প্রথম দেখা হয় মাসদুয়েক আগে। ওর চোখের দিকে তাকালে মনে হাজারো চিন্তা উঁকি মারে। ইচ্ছে করে ট্রেন লাইনে বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াই, রাতের বেলা অকারণে জাগিয়ে বলি চলো রাস্তায় হাঁটি। ইচ্ছে করে সে সব সময় পাশে থাকুক। ইচ্ছেটা গলা পর্যন্ত এসে ঠেকে যায়। একদিন নেশায় বুদ হয়ে বলেছিলাম ঘর বাঁধতে চাই তোমাকে নিয়ে। কতক্ষন হাসলো। হাসতে হাসতে চোখে পানি চলে এলো, আর সেই পানি রূপ নিলো বন্যায়। এর পর আর বলা হয়নি। একটা বাজারের মেয়ের কাছে আর বলতে ইচ্ছে হয়নি। তবে হোটেলে গিয়ে ওকেই খুঁজি, না পেলে চলে যাই। জীবনে শত মেয়ের কাছে প্রেম নিবেদন করেছি। নিলিমার মতো হেসেছে সবাই, কাঁদেনি কেউ।
রাত সাড়ে বারোটার সময় পুলিশ চলে এলো। সবাইকে ধরে নিয়ে এলো থানায়, আমাকে নিলিমাকে সবাইকে। আমি রাতেই ছাড়া পেয়ে গেলাম। কিন্তু শতো চেষ্টা করেও জানতে পারিনি কি ঘটেছিলো মিলিমার ভাগ্যে। এর পর দীর্ঘ দিন, দীর্ঘ রাত কারো সাথে কথা নেই, দেখা নেই, নেই স্পর্শ কিংবা উষ্ণতা। বাবার কাঁধের জোয়ালটা আমার কাঁধে দিয়ে গেলেন, আর আমিও নিয়ে নিলাম। তার পর থেকে টেনেই চলছি। সংসার নামের সঙ আর কারা হয়নি। এখন গিয়ে ঠেকেছি তেতাল্লিসের কোঠায়। শরীরের চাহিদা আগের মতোই মেটাই। মনের চহিদা আছে কিনা তা পেটের চাহিদার করণে বুঝতে পারিনা কিংবা চেষ্টা করি না।
কাছে গিয়ে বললাম
- কেমন আছ?
- অনেক ভালো, তুমি?
- আগের মতোই।
- আগের মতোই? আগের মতোই মানে কি?
- এইতো একা আছি, চাকরি করছি, মানে তুমি আগে যে রকম দেখেছ এখনও সেরকম-ই আছি।
- বিয়ে করো নি?
- বিয়ে করলে কেউ একা থাকে?
- করোনি কেন?
- কোন মেয়েই তো পছন্দ করলো না। আর নিজেও সময় করে উঠতে পারিনি। বাদ দাও তোমার খবর কি বলো। মেয়েটা কার? বিয়ে করেছ নাকি?
- হু
- কাকে?
- চিনবে তুমি?
- না তা না, তুমি না বললে বিয়ে করবে না? আর করলেই যখন তখন আমি কি দোষ করেছিলাম।
- আরে ধুর বাদ দাও তো।
আমাদের কথার ফাঁকে বিমান কতৃীপক্ষ অনেক দুঃখিত হয়ে আরো বিশ মিনিট সময় সময় চেয়ে নিলো। আমি অন্যদের মতো রাগ না করে খুশি হলাম। মনে হলো নিলিমাও তাই। মাইক থামতেই আমি আবার বললাম
- থাকবে কেন? বলো....... তোমার স্বামী কি করে? ওর একটা বাইং হাউজ আছে।
- আর তুমি?
- ঘর সংসার করি, মেয়ে সামলাই।
খেয়াল করলাম নিলিমা অনেক স্মার্ট হয়েছে। বেশ কিছু সময় নিরব থেকে আবার বললাম
- আমার সাথে তাহলে এমনটা করলে কেন? কি হতো আমাকে বিয়ে করলে?
- একটা কথা বলি? কিছু মনে করো না।
কইফিয়াৎ দেয়ার ভঙ্গিতে বলল নিলিমা।
- বলো
- তোমার প্রতি আমার আলাদা একটা দৃষ্টি ছিলো কারণ তুমি ছিলে আমার বেশ ভালো একজন কাষ্টমার। একজন ভারো কাষ্টমার যে একজন ভালো ভালো স্বামি হবে তা আমি কখনই মনে করি না। এখন যাকে বিয়ে করেছি সেও আমার কাষ্টমার ছিলো।
- বলো কি?
- শোনো আমি তোমাকে একটা কথা বলি যা আর কাউকে কোনো দিন বলিনি বা বলবও না। আমি পতিতালয়ে অশ্রয় নেয়ার বড় কারণ আমার পেটের ক্ষুধা ছিলো না ছিলো আমার যৌন ক্ষুধা। আর আমি সেখানে এমন একজনকে খুজে ফিরেছি যেকিনা আসলেই আমার চাহিদা সেটাতে পারবে। রায়হান আসলেই তাই। যা তুমি কখনই ছিলেনা। ওকে পেয়েছি বিয়ে করে ফেলেছি।
- সে তোমাকে বিয়ে করতে চাইল?
- মেয়েরা পুরুষদের দিয়ে করাতে পারে না এমন কোন কাজ পৃথীবিতে আছে কিনা সন্দেহ।
- তুমি কতোটা সুখি?
- একটা মেয়ে যতোটা সুখ চায়।
নিলিমার মোবাইল বেজে উঠলে। কথা শেষ করে মোবাইলটা রেখে এক মূহুর্ত থামলো নিলিমা। কিছু একটা খুঁজছে ভ্যানিটি ব্যাগে। কতক্ষন পরে আমার হাতে কিছু একটা গুজে দিয়ে এক হাতে লাগেজ আর এক হাতে মেয়েকে নিয়ে বেরিযে গেলো, আর যাওয়ার সময় বলে গেলো
- এখনও সময় আছে এটা অন্য কাউকে দাও, ভালো থাকো আর গাঁজা খাওয়াটা কমিয়ে দাও পারলে ছেড়ে দাও।
ও চলে যাওয়ার পর হাতের মুঠ খুলে দেখি একটা একটাকার চকচকে নোট। যা এখন যদু ঘরে ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ। ওটা ওকে এক চরম মূহুর্তে ওকে আমি দিয়েছিলাম। আর বলেছিলাম ‘‘এটা আমার জীবনের প্রথম উপার্জনের অংশ। তোমাকে ভালোবেশে দিলাম। ভেবে রেখেছিলাম যাকে ভালোবাসবো এবং বিয়ে করব এটা তাকেই দেব।’’
এটা এখন আমি কি করব বুঝতে পারছিনা। জানি ভিক্ষুকও এটা নিবে না। আবার নিজের কাছেও রাখকে কেমন যেন লাগছে। অচল জিনিস কি কেউ নেয় নাকি?
মাইকে বার বার ঘোষনা দিচ্ছে বিমানে ওঠার জন্য। আমি ধীর পায়ে গিয়ে ওটার পেটের মধ্যে গিয়ে ঢুকলাম। আকাশটা খুব ফ্যাকাশে লাগছে। এমন আকাশে থাকতে ইচ্ছা করছে না। আমি ইয়ার ফোনটা আবার কানে ঢুকালাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



