তোমাকে পেতে চাই সহস্র বন্ধন মাঝে।
ছেড়ে যেতে নাহি পার কোন ক্ষনে, কোন কালে ।
বন্দী পাখির মতো আমার প্রেম-পাশে
মন্দিরের দেবতার মত
কালো কারার অন্ধকারে
মোমবাতির আলোতে ।
যে কোন সময় যেন প্রসাদ পাই ।
পাই চরনামৃত ।
মুক্ত বর্ষায় ভিজব দুজনে
মনের মতো
ফুল, পাপড়ি যত সুখ
নিব মুঠো করে।
সাজাবো দুজনে
মনের মতো
সুখ-দু:খ গুছিয়ে।
ঝরা পাতার দলে যেতে দেব না কোনদিন।
রাখিব কুড়ায়ে যতনে
শয়নে-স্বপনে মাগিব স্পর্শ তোমার
ধরিয়া রাখিব যেকোন মুল্যে
হাজার অগ্নিচোষা শুশুকের মত
লাঞ্চিত হৃদয়, খন্ডিত মস্তক,খোলা তরবারি যত !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



