লোকারণ্য, মহাধুম ধাম,
ভক্তরা লুঠায়ে পথে, করছে প্রণাম,
রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি,
মূর্তি ভাবে আমি দেব, হাসে অর্ন্তরযামি’
যশোমাধবের শুভ রথযাত্রা উৎসব উপমহাদেশের বাঙালিদের অন্যতম উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় অনুষ্ঠিত হয় এ রথ উৎসব। মূলত হিন্দু ধর্মীয় চেতনার উপর প্রতিষ্ঠিত হলেও এ উৎসব ঘিরে সব ধর্মের মানুষের মধ্যেও আনন্দের কমতি থাকে না।
সিলেটের রিকাবীবাজার-পুলিশ লাইন ও রিকাবীবাজার-চৌহাট্টা সড়কের ফুটপাতে বসেছে সিলেটের ঐতিয্যবাহী রথ মেলা । নগরীর গতিময় জীবনে মেলার কদর অনুভব করা যায় রিকাবীবাজারের রথমেলায় সকল সম্প্রদায়ের হাজারো দর্শনার্থীর ভীড় দেখে। বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, কসমেটিকস, চশমা, জুতা, কাঠের হস্ত্মশিল্প, মাটির বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, মৃৎশিল্পের সামগ্রী, লোহার সামগ্রী, এ্যালুমিনিয়ামের জিনিসপত্র, গৃহস্থালী সামগ্রী, বিভিন্ন ধরনের কাপড়ের সামগ্রী, শিশুদের ব্যবহার্য নানা উপকরণ, ঝিনুকের তৈরী বিভিন্ন উপকরণ, খাদ্যসামগ্রী ও শাড়ীসহ বিভিন্ন প্রজাতির পশু পাখির দোকান মেলায় বসেছে। এর মধ্যে ৩টিতে চলছে জুয়া (রিং) খেলা।যদিও ইতিমধ্যে পশু পাখির দোকান নিয়ে প্রতিবাদ হয়েছে।
আগামীকাল রোববার ১১ জুলাই, ফেরা রথযাত্রার মাধ্যমে মেলা শেষ হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


