৩৯ টি বসন্ত পেরিয়ে এসেছি, যদিও ১৪ থেকে ১৫ টি বসন্ত হয়ত মনের কিংবা দেহের অগোচরে হারিয়ে গেছে। তবুও কি কম বসন্ত আমার জীবনে এসেছে? একজীবনের এতগুলি বসন্ত কম নয়, আমার কিন্তু তাই মনে হয়।
এই জীবনে ভয় নামক বস্তুটি আমাকে কখনও স্পর্ষ করতে পারেনি। কত জন বলল কবরস্থান খুবই ভয়ানক, আমি দিনের পর দিন বসে থেকেছি। এমন কিছুই দেখিনি যা ভয় পাবার মতো মনে হয়। আবার কারো কাছে শুনলাম শ্মষান খুবই ভয়ানক, শুধুই ভয়ানক নয় ভীষন ভয়ানক। ময়মসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় যেতে বেশ বড় সর একটা শ্মষান পরে হাতের বায়ে, ব্রহ্মপুত্রের পাড় ঘেষে। আমার অতি প্রিয় হোন্ডাটি নিয়ে রাতের পর রাত অপেক্ষায় থেকেছি একটি অদ্ভুত কিছুর আশায়। আমার নিয়তি আমাকে বিফল করেছে। আমার ভাগ্যে কিছুই জুটেনি। আমি শুন্য হাতে ফিরেছি।
কিন্তু আজ এতটা বছর পরে আমাকে পেয়ে বসেছে অন্য রকম এক ভয়। আমি আজ ভীত সন্ত্রস্ত।
আমি আজ ভেবে পাই না, দেশের এই পরিস্থিতিতে এমন একজনকে কে কি খুজে পাওয়া যাবে যে ভয় পাচ্ছেন না।
আমাদের আজ জাতি গত ভাবে, সামাজিক ও সাংস্কৃতিক ভাবে আমরা কি ভীত নই??
হায়রে নিয়তি!!!
একোন পথে চলছে স্বদেশ??
কোথায় গিয়ে শেষ হবে আমাদের এই দেশের ভবিষ্যত???
ভুত কিংবা অশরীরী কারো ক্ষমতা নেই আমার আপনার কোন রূপ ক্ষতি করে।
ক্ষতি যদি কেউ করতে পারে তবে সে আমার আপনার মত মানুষ।
আমরা আজ মানুষরূপী স্বজাতীর দ্বারা আক্রান্ত।
সরকারী কিংবা বিরোধী যারাই আমাদের যাই বলুন না কেন, আমরা সবাই আজ আপনাদের ভীষন ভয় পাই।
৭১ আমি দেখিনি, ৭৫ আমার মনে নেই কিন্তু আজ আমার মনে হয়, এরই নাম স্বাধীনতা হলে আমি এই স্বাধীনতার জন্য আমার রক্ত তো কক্ষনো নয় আমার মুত্রবিসর্জন করতেও ঘৃনাবোধ করবো....আমি বাংলাদেশী কিংবা বাঙ্গালী নই আমি মানুষ হিসেবে বাচতে চাই...আমাকে বাঁচতে দিন ।।।।
চলবে!!
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১২ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



