আমি ভালোবাসলে, ভেসে যাবি তুই।
আমি কাছে ডাকলে, হেরে যাবি তুই।
আমি ছুঁয়ে দিলে, পুড়ে যাবি তুই।
আমি বুকে টানলে, মরে যাবি তুই!
তাইতো তোকে, ভালোবাসিনা, কাছে ডাকিনা, ছুঁয়ে দেইনা আর বুকেতো টানিই না।
আমি চাইনা, তুমি ভেসে যাও অজানায়, হেরে যাও অনিচ্ছায়, পুড়ে যাও আমার আগুনে আর মরে যাও আমাতে!
উহু, তা হবেনা।
আমি ভেসে যেতে চাই, তোমার ভালোবাসায়।
আমি হেরে যেতে চাই, তোমার আহ্বানে।
আমি পুড়ে যেতে চাই, তোমার আগুনে।
আমি মরে যেতে চাই, ভালোবাসার সুখে!
সেকি সম্ভব বল?
কেন নয়?
কেন আবার, তুমিও জানো আর আমিও জানি
কি?
শেকলে বাঁধা পাগলামি।
তাই কিভাবে চাই বল? তুমি ভেসে যাও, হেরে যাও, পুড়ে যাও আর মরে যাও?
সে আমি চাইনা?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




