somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“মা দিবস” প্রোফাইল সাঁজানো ও কিছু কথা......

০৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল থেকে দেখছি “মা দিবস” উপলক্ষে অনেকের প্রোফাইল বিশেষ ভাবে সাঁজাচ্ছেন। অনেকে দেখলাম এটা নিয়ে আবার বিরক্ত! কারণ, তাদের ভাষ্য হচ্ছে... “মা দিবস” ভালো কথা, তো তা নিয়ে এতো এতো আদিখ্যতার কি আছে? আদিখ্যেতা বলতে তারা যেটা বোঝাতে চেয়েছেন, তা এমন......

শুধু প্রোফাইল ফটো সাঁজিয়ে বা পরিবর্তন করেই কি মায়ের প্রতি ভালোবাসা দেখানো যায়? বা যারা প্রোফাইল পরিবর্তন করেনি বা সাঁজায়নি তারা কি তার মাকে ভালোবাসেন না?

হ্যাঁ নিশ্চয়ই বাসে, কে না তার মাকে ভালোবাসে! আর ভালোবাসে বলেই তো মায়ের প্রতি মমত্ত বা আবেগ থেকে এই আয়োজন। তার মানে এই নয় যে যারা এমন করে প্রোফাইল সাঁজায়নি তারা তার মাকে ভালোবাসেনা! অবশ্যই ভালোবাসে কেউ কেউ অন্য অনেকের চেয়ে তার মাকে অনেক অনেক বেশী ভালোবাসে। হয়তো প্রকাশটা নেই বা করতে পারেনা বা এমন করে তার আসেনা। আবেগ বা ভালোবাসাটাকে একান্ত নিজের কাছে কাছেই রেখে দেয়, কারো কাছে বলতে বা জানাতে পারেনা।

আর তাছাড়া আমরা আমাদের মা-বাবা-বন্ধু-প্রিয়জন-শিক্ষক সবাইকে যদিও ভালোবাসি, কিন্তু ভেবে দেখেছি কি, আমরা তাদেরকে কখনো বলেছি কি

“মা তোমাকে ভালোবাসি?”

“বাবা তোমাকে ভালোবাসি?”

বা প্রিয়জনকে “আমি তোমাকে ভালোবাসি!”

বন্ধুকে? “আমি তোকে ভালোবাসি?”

অথবা প্রিয় কোন শিক্ষককে “স্যার আপনাকে ভালোবাসি!”

অথবা দেশকে নিয়ে নিজেরা নিজেদের মত কোন ভালোবাসা বা দেশ প্রেমের কোন আয়োজন? সরকারী কোন বিশেষ দিবস ছাড়া?
না, বলিনা, সাধারণত বলিনা বা এমন কোন আয়োজন কখনোই করিনা।

তাই থাকনা একটা দিন শুধু মায়ের জন্য, সবাই মিলে মাকে ভালোবাসা জানানোর জন্য।

একদিন সবাই মিলে বাবাকে ভালোবাসা জানানোর জন্য,

প্রিয়জনের জন্য একটা দিন “আমি তোমাকে ভালোবাসি!” বলার জন্য বা লেখার জন্য,

একটি দিন বন্ধুত্তের জন্য,

একটি দিন শিক্ষকদের জন্য,

একটি দিন ক্রিকেটের কারণে দেশকে সবাই মিলে একসাথে ভালোবাসার জন্য!

দোষ তো নেই এতে কোন! ক্ষতি তো নেই কারো, টান তো পড়ছেনা কোন আবেগে, কমে তো যাচ্ছেনা এতটুকু ভালোবাসা!

অথচ এভাবে একটি বিশেষ দিন করে, সবাই মিলে একসাথে তাদের মা-বাবা-প্রিয়জন-বন্ধু-শিক্ষক বা দেশকে ভালোবাসার কথা বলুক না, জানাক না, সাঁজাক না তাকে, তার পরিবারকে, তার প্রোফাইল কে।

দেখবেন যার জন্য এই আয়োজন তার কেমন লাগে! কি সুখ, কি আবেগ আর কতটা মর্মস্পর্শী অনুভূতি হবে তাদের। যদিও তারা জানে যে আপনি, আমি আমরা সবাই তাদেরকে সব সময়ই ভালোবাসি।

তারপরও একটি বিশেষ দিনের, বিশেষ আয়োজন আর বিশেষ ভাবে ভালোবাসি বলাতে তাকে-তাদেরকে যে সম্মান, যে ভালোবাসা, যে আবেগ স্পর্শ করবে, তা আর অন্যান্য সাধারণ দিনের মত তেমন ভাবে করবেনা বলেই বিশ্বাস।

তাই সবার জন্যই হোক একটি বিশেষ দিন, বিশেষ ভাবে স্নেহ-ভালোবাসা আর আবেগ প্রকাশের, হোক সে বাসায়, হোক সে কেক কেটে, হোক সে কোন বিশেষ উপহার দিয়ে বা অন্তত ফেসবুকে যার যার প্রোফাইল সাঁজিয়ে।

তাই এই মা দিবসে সকল মায়ের প্রতিই যথাযোগ্য সম্মান আর ভালোবাসা।

সকল মায়েরা ভালো থাকুক, আর সকলে ভালোবাসুক তার মা-বাবা-প্রিয়জন-বন্ধু-শিক্ষক বা দেশকে তার সাধ আর সাধ্য মত।

সবার জন্য ভালোবাসা।

ধারনাঃ ন্যাশ! লেখাঃ নিজের!
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ সকাল ৯:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শিরনাম হীন

লিখেছেন রানার ব্লগ, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৮

তুমি চাইলেই মুঠোর ভেতর
একটা গোটা চাঁদ লুকিয়ে রাখতে পারো,
ইচ্ছে করলেই মেঘের গায়ে
শুকোতে দিতে পারো তোমার ভেজা চুল।
পুরো পৃথিবীর বিস্ময়
তোমার কাছে এসে দাঁড়ায় হাতজোড় করে,
শুধু আমার বুকের কাঁপনে
তোমার এত ভয় কেন... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×