
যদি মনে পড়ে;
আকাশের দিকে তাকিয়ো,
দেখ সাদা-কালো মেঘ,
কখনো নীল আকাশ,
উড়ে যাওয়া একাকী কাক,
অথবা সাদা বক।
যদি মনে পড়ে;
তাকিয়ে থেকো খোলা বেলকোনিতে....
দেখো, গ্রীলের সাথে জমে থাকা বৃষ্টির ফোটা,
বৃষ্টি ভেজা বারান্দা,
রোদের ঝিকিমিকি,
গাছে, গাছে সবুজ ভেজা পাতা...
যদি মনে পড়ে;
আলতো করে ছুয়ে দেখ,
গরম কফির মগ,
স্বাদ নিয়ো তেতো-মিঠে...
ছেড়ে দিয়ে প্রিয় সঙ্গীত।
যদি মনে পড়ে;
খালি পায়ে হেটো,
শিশির ভেজা ঘাসে,
নিও জড়িয়ে নিজেকে,
কুয়াসার চাদরে,
মেখো উষ্নতা,
মিষ্টি রোদের।
যদি মনে পড়ে;
চোখ রেখো, রঙিন ফুলে,
কান পেতো, পাখিদের কলতানে,
থমকে দাড়িয়ো,
মেঠো পথের মোড়ে।
যদি মনে পড়ে;
দেখ, পাহাড়-নদী-ঝর্ণা,
খাল-বিল বা নৌকায়,
বস গাছের ছায়ায়।
যদি মনে পড়ে;
দুচোখ বুজে ডুবে যেয়ো সৃতিতে...
দেখ আমি আছি,
আশে-পাশে,
কাছে-দুরে,
তোমাদের ছুয়ে,
সবখানে......!!
যদি মনে পড়ে....
(উৎসর্গঃ Mahmud Hasan Khan ভাইকে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

