somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কেন দেশীয় চ্যানেল দেখবো ? কেন ভারতীয় চ্যানেল দেখবোনা....!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বিষয়টা নিয়ে সেই ঈদের সময়ই ভেবে রেখেছিলাম কিছু লিখবো বলে, সময় আর অন্যান্য লেখার ব্যাস্ততায় এটা আর লেখা হয়ে ওঠেনি। তাই এবার আবার সেই একই পরিস্থিতির মুখোমুখি হয়ে লেখার ইচ্ছাটাকে আর বেঁধে রাখতে পারলামনা।

আমাদের যে চ্যানেলেই চোখ রাখিনা কেন শুধু সংবাদ আর সংবাদ, সারাদিন-ক্ষণে ক্ষণে শুধু সংবাদ, আরে বাবা সারাদিন, অফিস-সহকর্মী-পেপার-পত্রিকা-ইমেইল-অনলাইন নিউজ-ফেসবুক-বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজন-বাবা-মা, ভাই-বোন আরও কতশত মানুষের সাথে দেখা-কথা, তথ্যের আদান-প্রদান করি, সে সবই তো সংবাদ-ই, দেশ-সমাজ ও পুরো পৃথিবীর সংবাদ সর্বক্ষণ!

এরপর বাসায় ফিরে বা ছুটির দিনে বা অবসরে সাধারণত টিভির সামনে বসি একটু নিখাদ ও ভরপুর বিনোদনের আশায়, কোন সংবাদ-গবেষণা-শিক্ষা বা সমাআলোচনা! অনুষ্ঠান দেখার জন্য নয়। আদৌ নয়। কিন্তু যে চ্যানেলেই যাইনা কেন, হয় সংবাদ, নয় ফালতু আর অযথা গবেষণার ভাঁড়ামি, নয় সমালোচনা ও হাতাহাতি-মারামারির কুরুচিপূর্ণ প্রচার!

আর যদি কখনো দৈবাৎ শুরু হয় কোন অনুষ্ঠান সে, শুরু হবার আগেই বিজ্ঞাপন, শেষ হবার মাঝে আরও কয়েকবার বিজ্ঞাপন আর খবরতো আছেই মুহুর্মুহু! যার কোনটাতেই সমাজের সাধারণ মানুষ বা দেশের সত্যিকারের উন্নতির ফলপ্রসূতা থাকেনা, শুধুই লোক দেখানো আর বিজ্ঞাপন দিয়ে টাকা কামানো ছাড়া। যেখানে নেই কোন বিনোদন আর আত্মা তৃপ্ত হবার মত কোন সঠিক ও সার্থক অনুষ্ঠান!

আমাদের না আছে কোন নিখাদ খেলার চ্যানেল, না আছে কোন সিনেমার চ্যানেল, না আছে কোন নাটকের চ্যানেল, না আছে কোন গানের চ্যানেল, না আছে কোন ভ্রমণ চ্যানেল, না আছে কোন সত্যিকারের বিনোদন চ্যানেল?

তাহলে আমি সারাদিনের শত-সহস্র শারীরিক-মানসিক-আর্থিক-সামাজিক পরিশ্রম শেষে ঘরে ফিরে, প্রশান্তি বা বিনোদনের জন্য কি পেলাম? কিছুই না! তবে কেন দেখবো আমি আমাদের দেশী চ্যানেল?

তাই বাধ্য হয়েই ফিরে যাই ভারতীয় চ্যানেলে, কি নেই সেখানে?

আপনি খেলা দেখবেন? আছে, একাধিক চ্যানেল যেখানে শুধু খেলাই দেখাবে।

আপনি ট্র্যাভেল শো দেখবেন? আছে, যেখানে শুধুই ট্র্যাভেল শো দেখাবে।

আপনি পশু-পাখি বা জীব-বৈচিত্র দেখবেন? আছে, যেখানে শুধু ওটাই দেখাবে।

আপনি নাটক দেখবেন? আছে, যেখানে শুধুই নাটক দেখাবে।

আপনি সিনেমা দেখবেন? আছে, যেখানে শুধুই সিনেমা দেখাবে।

আপনি দিনভর শুধুই গান দেখবেন? আছে, যেখানে শুধুই গানই হবে দিন-রাত সব সময়।

আবার শুধু সংবাদ দেখবেন? আছে, যেখানে শুধুই সংবাদ হয়।

হ্যাঁ এর প্রতিটি চ্যানেলেই আছে অনেক-অনেক বিজ্ঞাপন, প্রতিটি অনুষ্ঠানের আগে-পরে-মাঝে কিন্তু ওই বিজ্ঞাপনের পরে কিন্তু আবার আপনার নির্ধারিত অনুষ্ঠানেই ফিরে যাচ্ছে, একটু ছন্দ পতন ঘটলেও খুব বেশী বিরক্ত হবার কিছু নেই। আদৌ নেই!

অথচ এমন নয় যে আমাদের শেষে চ্যানেলের সল্পতা বা অভাব রয়েছে! অসংখ চ্যানেল রয়েছে, একটু সদিচ্ছা আর আন্তরিকতা থাকলেই আমরাও পারি ওদের মত করে সাধারণ জনগনের চাহিদা ও সঠিক রুচির সমন্বয় করে অনুষ্ঠান প্রচার করে দেশীয় চ্যানেলের প্রতি দেশের মানুষকে প্রলুব্ধ করতে।

কিন্তু সেই চিন্তা বা ভাবনাই যে আমাদের নেই!

তবে আমি কেন দেখবোনা ভারতীয় চ্যানেল? আর কেন দেখবো আমাদের দেশীয় চ্যানেল?

আমি তো সারা রাত-দিন সংবাদ-সমালোচনা আর শিক্ষার! ভিতরে থাকতে চাইনা।

আমি অবসরের বা একান্ত সময়টুকু নিখাদ ও ভরপুর বিনোদন চাই।

বাংলাদেশী ও ভারতীয় চ্যানেলের অনুষ্ঠান ও প্রচারের কৌশল ও ভিন্নতা নিয়ে ব্যাক্তিগত ভাবনা মাত্র।

কেউ ভেবে দেখবেন কিনা সেটা তাদের ব্যাপার।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×