somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতের কাঁচা বাজার ও সে...!!

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সময় নিয়ে, রসিয়ে রসিয়ে বাজার করাটা আমার খুব প্রিয়। একান্ত, নিজের সাথে নিজের কাটানো কিছু অন্যরকম আনন্দের মুহূর্ত। এই সময়টুকু আমার, শুধুই আমার। না, অফিসের, না বাসার না লেখার না অন্য কোন ভাবনার।

এই সময়টুকু, কাঁচা বাজার, বাজারের নানা রকমের, রঙের, ঢঙের, স্বাদের আর দামের সবজি, তরকারী আর মাছের বাহার দেখার। নিজের সাথে নিজের কথা বলার আর আনন্দ করার। দারুন সুখ পাই এই সময়টুকুতে। নানা রকম মানুষ আর তাদের নানা রকম কথাবার্তা আর আচরণ দেখে। একা একা দেখি, একা একাই হাসি আর একা একাই ভাবি। শেষে নিজের মাথায় নিজেই একটা চাটি মেরে বাজার করি।

কাঁচা বাজার আর তার সাথে লাগানো মাছের বাজারে গেলে সব সময় মানিক দা আমাকে তার সেই উক্তি শুনিয়ে যায়, যেটা আমার জন্য আর আমার সাথে শতভাগ মিলে যায়। কি সেটা?

“ক্ষুধার্ত কুকুর অন্যের খাওয়া দেখেও সুখ পায়!”

সত্যি কেন যেন বাজারে গেলেই আমার ঠিক এই উক্তি আমার দুই কান, মাথা আর সমস্ত ভাবনা জুড়ে উরে বেড়ায় আর আবৃতি হতে থাকে কবিতার মত করে।

ঠিক এই সময় আমি ক্ষুধার্ত কুকুরের মতই, অন্যের বাজার বাজার করা, দরদাম, তর্ক-বিতর্ক, হাসি-আনন্দ আর নানা রকমের অভিব্যাক্তির মুখ গুলো দেখে কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে, কখনো আনন্দ হয়, কখনো কষ্ট হয় আর কখনো কখনো মায়া লাগে বা হাসি পায়।



আর এই বাজারে গিয়ে নানা রকম সবজি বা তরকারীর মাঝে একটা জিনিষ খুজি মনে মনে, সব সময় আর যদি তার দেখা পাই, তো তাকিয়ে থাকি অনেক সময় নিয়ে, মুগ্ধ চোখে, অপলক দৃষ্টিতে। উপভোগ করি ওর দারুন ঝকঝকে রঙ আর রূপ। তাকিয়ে থেকে দেখি ওর গায়ে পানি ছিটিয়ে ভিজিয়ে দেয়া কোমল আর মসৃণ শরীর বেয়ে গড়িয়ে গড়িয়ে পরা বা জমে থাকা দুই একফোঁটা স্বচ্ছ জল। যা ওর মিহি শরীরে পরে আরও ঝিলমিল করে ওঠে, পরে রোদের আলো অথবা সন্ধ্যা রাতের বিজলী বাতি।

কি দারুন রঙে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে ওরা, কেউ একদম গারো সবুজ রঙে, কেউ টকটকে লাল, আর কেউ কেউ আবার দুর্লভ মনকাড়া, মোহনীয় আর কমনীয় হলুদ রঙে! কখনো কখনো দেখা যায় সবুজের মাঝেই ধীরে ধীরে তৈরি হচ্ছে হলুদাভ আভা আর সেই হলুদ থেকে টকটকে লাল রঙের মন পাগল করা রঙ আর রূপ।




মুগ্ধ হই, মুগ্ধ হই আর মুগ্ধ হই ওদের রঙ আর রূপের এই বাহার, আকর্ষণ আর জাদু দেখে। সম্মোহিত করে রাখে আমাকে অনন্ত সময় ধরে। ইস কিজে ভালো লাগে ওদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে বলে বোঝানো মুশকিল।

তাই যখনই কাঁচা বাজারে যাই। মনে মনে, চোখ দুটোকে বড় বড় করে ওদের খুঁজি আর পেয়ে গেলে কিছু সময় অপলক চেয়ে থেকে এক অন্য রকম আনন্দ পাই, সুখে ভেসে যাই। একা একাই আপ্লূত হই।

সে আমার খুব খুব আর খুব প্রিয়, ঝকঝকে, টকটকে, কোমল, মসৃণ আর মন কাড়া রঙের...

লাল-সবুজ আর হলুদ ক্যাপসিকাম।

সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×