somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘৃণা করে নয়, রাজনীতিকে ভালোবেসে পরিবর্তন করতে হয়!

২৪ শে এপ্রিল, ২০১২ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন ধরে একটা কথা মাথায় ঘুরছে, কি করা যায় বলো? ভাবলাম বলেই ফেলি, নিষ্পাপ কথা বোলতে তো আর দোষ নাই, যদি কাজে লেগে যায়! এমনিতে আমার দেশ এবং সেই সাথে আমার মাথার যে অবস্থা, তাতে যে কোন সময়ই ভুলে যেতে পারি, নতুন কোন বিষয় চলে আসবে, বলা না হলে পরে আবার আমারই খারাপ লাগবে।
রাজনীতি নিয়ে এই প্রজন্মের অভিজ্ঞতা খুব সুখকর না, ফলে বেশিরভাগই নিজেদেরকে রাজনীতির বিপক্ষে অথবা রাজনীতি বিচ্ছিন্ন প্রমান করতে ভালোবাসে। তাই তো Political View হিসেবে "I Hate Politics" এত জনপ্রিয়। কিন্তু এইটা আমার কাছে খুবই লজ্জাজনক মনে হয়। সমস্যা বা সঙ্কটে তো ভেঙ্গে পড়া যাবেনা, অন্তত নতুন প্রজন্মের কাছে তো এটা আশাই করা যায়না, কবি তো এমনিতেই বলেননি "এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় "। মনে অনেক কষ্ট অনুভব করি, হতাশা প্রচণ্ড আঘাত করে আমার পুরো অস্তিত্ব নড়বড়ে করে দেয়। তবু স্বপ্ন দেখি, কারণ এটাই যে স্বপ্ন দেখার সময়! হয়তো কিছুদিন পর স্বপ্ন দেখতেও ভুলে যাবো।

কিন্তু ব্যতিক্রম দেখেছি তোমার ক্ষেত্রে, তুমি বলেছো "I Will Join Politics One Day", খুব ভালো লাগছে, আমি আশান্বিত হয়েছি, অনুপ্রাণিতও হয়েছি। এখন ভাবি "দিন আমাদের একদিন না একদিন বদলাবেই", শুধু সময়ের জন্যে অপেক্ষা করতে হবে।
রাজনীতির ক্ষেত্রে 'আন্তর্জাতিক রাজনিতি'ই সব চেয়ে গুরুত্বপূর্ণ, এখানেও আমি অভিভূত, আনন্দিত, তুমি এটাকেও অনেক ভালোবাসো বলে। আমরা রাজনীতি করি বা না করি, ভালো লাগুক বা না লাগুক, চিরন্তন সত্য কথা হলো আমারা সবাই একটা রাজনৈতিক ব্যবস্থার সাথে ওতপ্রোত ভাবেই সম্পৃক্ত, যেখানে সবাই একাকার। চোখ বন্ধ করে রাখলেও এই বাস্তবতা থেকে মুক্তি মেলেনা। আমরা সবাই এখানে সমান ভাবেই দায়বদ্ধ। আর দায়িত্বকে ঘৃনা করলেই দায়মুক্ত হওয়া যায়না, বরং ভালোবেসে আন্তরিক ভাবে চেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ বলে মনে হয় আমার কাছে।
সাহিত্য, সংস্কৃতি তোমার খুব প্রিয় জানি, তবে রাজনীতি কখনই এসব থেকে বিচ্ছিন্ন না। রাজনীতিতেও যে শিল্প ও সৌন্দর্যও থাকতে পারে সেটা তো আর এখনকার বিকৃত ও বিক্রিত মস্তিস্কের নামধারী রাজনীতিবিদরা বুঝতে পারবেননা, এটা খুবই স্বাভাবিক, তাই বলে তো আমরা ভুলে গেলে হবেনা! বরং শিল্প ও সৌন্দর্যের চর্চা করতে হবে বলিষ্ঠ ভাবে, সাহস ও উদ্যামের সাথে।
দুর্যোগ বা বিপর্যয় দেখে ঘাবড়ানোর মতো দুর্বল মনের তুমি না সেটা আমি খুব ভালো জানি, তবে সত্য কথা হলো সারা পৃথিবী এখন রাজনৈতিক দুর্যোগ আর বিপর্যয়ে একাকার। এ প্রান্ত থেকে ও প্রান্ত, কথাও সুস্থ রাজনীতির প্রতিষ্ঠা নাই, তবে অবশ্যই দেশে দেশে এর চর্চা এখন পুনঃজাগরিত হচ্ছে, ধিরে ধিরে বলিষ্ঠ হচ্ছে। হয়তো গুণগত পরিবর্তনের খুব বেশি দিন নাই। দেখ ফ্রান্সে মানুষ জেগে উঠেছে, জার্মানিতে গুন্টার গ্রাস হুঙ্কার দিয়েছেন, স্কটল্যান্ড স্বাধীনতার পথে ছুটছে, আর আফগান বীরেরা সাম্রাজ্যবাদিদেরকে শতাব্দির সবচেয়ে কঠিন শিক্ষা দিচ্ছে। তাই বলি; আমরাও একদিন জাগবো, তখন আমাদের কেউই দমায়ে রাখতে পারবেনা, আমাদের সৌন্দর্যের পথে যাত্রায় কেউই বাঁধা হয়ে টিকে থাকতে পারবেনা ইনশা আল্লাহ!
যে কথা বলার জন্য লিখতে বসেছিলাম সেটা হচ্ছে; যেখানেই যাও, যাই কর, তোমার রাজনৈতিক চিন্তা ভাবনাকে শানিত করতে থাকো, সময় আসলে কাজে লাগবেই। রাজনীতিকে ঘৃনা করে নয়, ভালোবেসে কাছে টেনে পরিবর্তন করতে হবে! ইতিবাচক ভাবনা ও বিশ্বাসটাকে বলিষ্ঠ ভাবে লালন করতে হবে।

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×