somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু বোধের পরিচয় দেন প্লিজ।

১৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করোনা নিয়ে আমার কিছু বলা উচিত না কারণ আমি মেডিকাল এক্সপার্ট না। কিন্তু কিছু জিনিস নিয়ে আমি লিখতে চাই। এই লেখাটা পড়ে হয়ত মনে হবে আমি দাড়ি টুপি পড়া লোকদের উপর বিরক্ত। আমি আসলেও বিরক্ত। আমাদের দেশের এই সম্প্রদায়টা ধর্মীয় সংবেদনশীলতা পুঁজি করে যা ইচ্ছে তাই করে। এই অসভ্য গুলো জানেও না কারও দরজায় কিভাবে নক পর্যন্ত করতে হয়। গতকাল দুপুর বারোটার দিকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে যে আমি খুব খোলাখুলি ভাবে বলতে পারছি না। শুধু এইটুকু বলতে পারি যার সাথে ঘটেছে সে বিশাল বড় দাড়ি রেখে একটা ভাব ধরে যে আমি ভদ্র একটা লোক, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজ পড়ে না সেইটা না হয় মানলাম কিন্তু কেউ কোন অনিয়ম করলে বলে আমরা মুসলমান আমদের এসব করা উচিত না। কিন্তু নিজেই নিয়ম মানে না।

কথা হচ্ছে করোনা নিয়ে লেখা কথায় হুজুর আসল কেন। কারণ মসজিদে ৫ বার নামাজ পড়তে যেতে হয়। ব্যক্তিগতভাবে মসজিদের অজুখানা আর টয়লেট খুবই অপরিচ্ছন্ন মনে হয়। আমি পারতপক্ষে মসজিদে অজু করি না। দেশে যেভাবে বিদেশ ফেরত লোক আসতেছে, এরা জেইভাবে নিয়ম নীতি তোয়াক্কা করছে না। ঘোরাঘুরি করছে। স্প্রেড হলে কি হারে ছড়াবে সেইটা নিয়ে আমি খুবই শঙ্কিত। আর হাতপাগল ওয়াজিন তো আছেই। কোরিয়ায় করোনা ছড়ানোর জন্য দায়ী হচ্ছে এক পেশেন্ট যিনি দুইবার চার্চে গেছেন এবং একটা রেস্টুরেন্টে গেছেন। আমি তো খুবই ভয়ে আছি জুম্মার নামাজ নিয়ে। আমি আমার এই শঙ্কার কথা আমার এক কলিগ কে বললাম- উনি বললেন আমাদের যাওয়ার জায়গা ঐ একটাই মসজিদ। আমি বুখারি শরিফের একটা হাদিস বলি- তোমরা মহামারি আক্রান্ত স্থানে যেয়ো না এবং তুমি অবস্থানকালে মহামারি হলে সে স্থান ত্যাগ কর না। আমি আরিফ আজাদ উনারও একটা পোস্ট দেখলাম সরকার যদি সব পাবলিক গেদারিং বন্ধ করে তার মধ্যে যদি মসজিদ থাকে টা মানা উচিত।

ব্যক্তিগতভাবে আমি মনে করি সব উপশনালয় ভাইরাস ব্যাকটেরিয়া ছড়ানর সবচেয়ে পারফেক্ট জায়গা। ব্যপ্তাইজড করানোর সময় যেই পানি ব্যবহার করা হয় সেইটা পরিচ্ছন্নতা নিয়ে আমার মধ্যে যতটা সন্দেহ থাকে, নামজে মসজিদে সেজদা দেয়ার পর আমি বাসায় এসে মুখ ধুই। কত মানুষ যে ঐ জায়গাটা পা মাড়ায়ে গেছে আল্লাহ জানে।

ইরানে যখন করোনা হল তখন বলল যে চিনে করোনা হইছে কারণ আল্লাহর গজব পড়ছে। এখন যে কাবা পর্যন্ত বন্ধ হয়ে গেল। একটা জিনিস সব সময় মাথায় রাখবেন- লোকালয়ে আগুন লাগলে মিনারও রক্ষা পায় না। আমরা যে প্রকৃতির কাছে কত অসহায় সেইটা করোনা বুঝায়ে দিচ্ছে। আর এইখানে যে কোন ধর্ম নাই- সবাই এক প্রকৃতির সন্তান হারে হারে যদি এখন টের না পান বুঝতে হবে আপনি এখনো কুয়োর ব্যাঙ। প্রকৃতির কাছে সব সমান। তার কাছে কোন ধর্ম নাই। দেশের যে ওয়াজিনগুলো কত মিথ্যুক আর ভণ্ড কথার ফ্লো শুনলেই বুঝা যায়। বলল করোনা স্বপ্নে আসছে বাংলাদেশে নাকি আসবে না। আর এই বাসায় অবস্থানটা কে ইয়া নফসি ইয়া নফসির সময়। কেয়ামতের আলামত।
আসলে করোনা নিয়ে লিখতে যেয়ে শুধু এই ধর্ম নিয়ে লেখা একপাক্ষিক মনে হতে পারে। কিন্তু এই হুজুররা যে ম্যানিপুলেট করে আমাদের বলার বাইরে। সব কিছু ইহুদি নাসারা নিয়ে আসে, এখন কাবা বন্ধ করার পর এই গল্প বন্ধ হল, এখন মসজিদে নামাজের, দুরুদের ব্যবস্থা করতেছে। এখন আবার দেখতেছি স্কুল- কলেজের পোলাপান দল বেধে কক্সবাজার যাচ্ছে। সামাল দিতে পারবে তো বাংলাদেশ!
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২০ রাত ১০:৪৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×