“কাসাস” শব্দটি কাহিনী এবং কাহিনীর বর্ণনা উভয় অর্থেই ব্যবহৃত হয়েছে।
نحن نقص عليك باحسن القصص بما اوحينا اليك هذا القرآن وان كنت من قبله لمن الغفلين
“আমরা তোমার নিকট উত্তম কাহিনী বর্ণনা করছি, ওহীর মাধ্যমে তোমার নিকট কোরআন প্রেরণ করে। যদিও ইতি পূর্বে তুমি ছিলে অনবহিতদের অন্তর্ভূক্ত।”
و كلا نقص عليك من انباء الرسول ما نثبت به فوادك وجاءك في هذه الحق
“রাসূলদের ঐসকল বৃত্তান্ত আমি তোমার নিকট বর্ণনা করছি, যদ্বারা আমি তোমার চিত্তকে দৃঢ় করি। এর মাধ্যমে তোমার নিকট এসেছে সত্য এবং মুমিনদের জন্য এসেছে উপদেশ ও সমাধানবাণী।”
نحن نقص عليك نباهم بالحق انهم فتيه آمنو بربهم و زدنهم هدي
“আমি তোমার নিকট তাদের (আসহাবে কাহাফের) বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি: তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের সৎপথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম।”
فلنقصن عليهم بعلم وما كنا غائبين
“তৎপর তাদের নিকট পূর্ণ জ্ঞানের সাথে তাদের কার্যাবলী বিবৃত করবই, আর আমি তো (তাদের মাঝে ) অনুপস্থিত ছিলাম না।”
وتل عليهم نبا الذي اتيناه اياتنا فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين
“এবং তাদেরকে ঐ ব্যক্তির (বালয়াম বাউরা নামক দুর্বলচিত্ত ও লোভী ব্যক্তির) বৃত্তান্ত পড়ে শুনাও যাকে আমি দিয়েছিলাম নিদর্শন। অতঃপর সে তা বর্জন করে, পরে শয়তান তার পিছনে লাগে এবং সে বিপথগামীদের অন্তর্ভূক্ত হয়।”
و لو شئنا لرفعناه بها ولا كنه اخلد الي الارض واتبع هواه فمثله كمثل الكلب ان تحمل عليه يلهث او تتركه ذالك مثل القوم الذين كذبوا بئاياتنا فاقصص القصص لعلهم يتفكرون.
“আমি ইচ্ছা করলে এটা দ্বারা তাকে (বালয়াম বাউরাকে) উচ্চ মর্যাদা দান করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুকে পড়ে ও তার প্রবৃত্তির অনুসরণ করে। তার অবস্থা কুকুরের ন্যায়, তাকে পশ্চাদ্ধাবন করলেও সে হাঁপাতে থাকে এবং তাকে তার অবস্থার উপর ছেড়ে দিলেও সে হাঁপায়। যে সকল সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের অবস্থাও এইরূপ, তুমি বৃত্তান্ত বিবৃত কর যাতে তারা চিন্তা করে।”
لقد كان في قصصهم عبره لاولي الالباب ما كان حديثا يفتري ولكن تصديق الذي بين يديه و تفصيل كل شيء و هدي و رحمه لقوم يومنون
“তাদের বৃত্তান্তে বোধশক্তি সম্পন্ন ব্যক্তিদের জন্য আছে শিক্ষা। এটা (আল কোরআন) এমন বাণী যা মিথ্যা রচনা নয়। কিন্তু মু’মিনদের জন্য এটা পূর্বগ্রন্থে যা আছে তার সমর্থন এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ, হিদায়াত ও রহমত।”
কাহিনী বা জীবন বৃত্তান্ত মানুষের প্রশিক্ষণ ও আত্মগঠণের ক্ষেত্রে ব্যাপক ভুমিকা পালন করে থাকে। কেননা কাহিনী, একটি উম্মতের জীবনপ্রনালীর বাস্তব চিত্র এবং একটি জাতির বাস্তব অভিজ্ঞতা। ইতিহাস ও কাহিনী জাতিসমূহের আয়নাস্বরূপ এবং যত বেশী পূর্ববর্তীদের ইতিহাস ও কাহিনী সম্পর্কে জানতে পারব তা থেকে ততবেশী শিক্ষা নিতে পারব। হযরত আলী (আঃ) নাহজুল বালাগার ৩১ নং খোৎবায় তাঁর পুত্র ইমাম হাসানকে (আঃ) বলেন, “হে আমার পুত্র আমি পূর্ববর্তীদের ইতিহাস এবং কাহিনী সম্পর্কে এত বেশী পড়াশুনা করেছি ও তাদের সম্পর্কে এত বেশী জানি যে, মনে হয় আমি তাদের সাথে বসবাস করেছি এবং তাদের সমপরিমাণ জীবন-যাপন করেছি।”
মানুষের উপর কাহিনী বা জীবন বৃত্তান্তের প্রভাবের দলিল হয়তবা এটা হতে পারে যে, কাহিনীর প্রতি মানুষের আত্মিক আকর্ষণ রয়েছে। সাধারণত বিশ্বের সকল ইতিহাস ও সংস্কৃতিতে, জীবনেতিহাস ও কাহিনী সমূহের বিশেষ সমারোহ দেখতে পাওয়া যায় এবং তা অধিকাংশ মানুষের জন্য খুব সহজেই বোধগম্য কিন্তু বুদ্ধিবৃত্তিক ও যুক্তিগত বিষয় কেবল মাত্র একটি বিশেষ সম্প্রদায় অনুধাবন করে থাকেন।
পবিত্র কোরআনেও মানুষের হেদায়াতের জন্য অনেক কাহিনী বর্ণিত হয়েছে, যেমনটি লেখার শুরুতেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামীন ঈমানদার লোকদেরকে অন্ধকার থেকে আলোর পথে হেদায়াত করার প্রতিশ্র“তি দিয়েছেন এবং যারা সুন্দর চারিত্রিক গুনাবলীতে গুনান্বিত তারাই প্রকৃত ঈমানদার। মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) বলেছেন, “আমি চারিত্রিক গুনাবলীকে পরিপূর্ণতায় পৌছানোর জন্য প্রেরিত হয়েছি।” বিশিষ্ট মুহাদ্দিস, মহান মনীষী ও আধ্যাত্মিক আলেম আল্লামা মাজলিসী (রহঃ) তাঁর বিহারুল আনওয়ার নামক মহামূল্যবান হাদীস গ্রন্থে আমাদের জন্য একশত সত্তুরটিরও বেশী শিক্ষণীয় ও গঠনমূলক কাহিনী বর্ণনা করেছেন। যা বর্তমানে “বিহারুল আনওয়ার কাহিনী সম্ভার” নামে আপনাদের সামনে উপস্থাপন করা হল। গ্রন্থটির কাহিনীগুলো মূূলত তিনটি অধ্যায়ে বিভক্ত হয়েছে:
প্রথম অধ্যায় ঃ চৌদ্দ মাসুম আলাইহিস্ সালাম চৌদ্দটি নুরের সাগর।
দ্বিতীয় অধ্যায় ঃ চৌদ্দ মাসুম (আঃ) এবং তাঁদের সমসাময়িক ব্যক্তিত্বগণ।
তৃতীয় অধ্যায় ঃ নবীগণ (আঃ) এবং তাঁদের উম্মতরা।
গ্রন্থটি সত্যান্বেষী পাঠকমহলের আত্মশুদ্ধির পথে সহায়ক ভুমিকা রাখলে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। গ্রন্থটিকে আপনাদের দার প্রান্তে পৌছে দিতে যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্ল¬াহ’তালা আমাদেরকে তাঁর নির্দেশিত পথে হেদায়াত করুন, আমীন।
والسلام علي من التبع الهدي

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


