কেমন আছে সে?
তার গভীর সেই চোখ দুটো কেমন আছে,
কেমন আছে তার বইয়ের পাতায় মুখ বুজে থাকা রাতগুলো?
সেই জানালাটার পাশের গাছটিতে বাসা বাধা সেই চড়ুই পাখির ডানা ঝাপ্টানো সকাল গুলো কেমন আছে ?
টি এ সি মোড়ের চায়ের দোকানের পরিচিত ধুলো মাখা পথ কেমন আছে?
তার হাতের সাথে হাত লেগে হাটা অনন্ত পথ কেমন আছে?
শীতের শেষের কুয়াশা মাখা নির্জন রাত,
সোডিয়াম বাতির নিসচুপ সেই আলো,
কিংবা খুব ভোরের পাখি ডাকা সেই চাকা শহর কেমন আছে?
কেমন আছে তার বুকের উষ্ণতা ?
যেখানে আমার আবির মাখা ছিল?
কেমন আছে সে ক্লান্ত চোখ, এলোমেলো চুল?
চোখের পাপড়ি আর মায়া?
কেমন আছে সে?
সে কি এখনো পুরুনো স্মৃতিতে ঘুমোয় ...
নাকি একে চলেছে কোন অন্য নারীর দেহে কামের আল্পনা?
কেমন আছে সে?
কেমন আছে সে?
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





