
ছবিটা তোলার পর হটাৎ করেই মনে হল হায় এই মুহূর্ত তো আর ফিরে আসবে না, হয়ত ছবিটা থেকে যাবে।
কিন্তু সময় হারিয়ে যাবে কালের স্রোতে। যুগে যুগে অনন্ত শূন্যতায়।
যে কটা দিন আমি থাকব সে কটা দিন হয়ত সময়টা থাকবে আমার স্মৃতিতে কিন্তু যখন আমিও থাকব না তখন স্মৃতিরা ও বিলীন হয়ে যাবে । আর যদি ছবিটা থেকে যায় কোন ভাবে!!
তাহলে কি হবে! তাহলে হয়ত সেটা দৃষ্টির ভেতর থাকবে শুধু দৃষ্টি হয়ে।
তখন কি আর ওটাকে সময় বলা যাবে! সময়!! হায় সময়! তুমি কত দ্রুত হারিয়ে যাও! আর কত নিষ্ঠুর, কেন চাইলেও ফেলে আসা সময়কে আর ফিরে পাওয়া যায় না। মানুষের প্রতি কেন কোন দয়া নেই তোমার, এই যে আমি এখন বসে লিখছি, এই যে আকাশে কুয়াশা জমে আছে আজ, এই যে মানুষ জন, এই যে টেবিল, আমার চারপাশ; এই যে সময়টা, সব এই মাত্রই হারিয়ে গেল, ঠিক এই মাত্রই!
কালের অভ্যন্তরে , ফিরে আসবে না এই কথাগুলো লিখতে থাকা গত ৫ টা মিনিট।
কি নিষ্ঠুর!! আর অদ্ভুত।।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




