এম্নিতে শিউলি মেয়েটা বেশ সাহসি যে কোন problem নিমেষেই solve করে ফেলে। কেউ দুটা কথা গায়ে পরে শুনিয়ে দিলে সেও ছার দেয় না দুটোর বদলে গোটা চারেক কথা তো শুনিয়ে ছাড়বেই. কিন্তু আজ সে এমন সমস্যায় পরেছে তার থেকে পরিত্রাণের কোন উপায়ই দেখছে না , মাথা বন বন করে ঘুরপাক খাচ্ছে , কি করবে! কি করবে! অনেক ভেবে চিন্তেও কোন সিদ্ধান্ত নিতে পারে না, ঘটনার সূত্রপাত accounting ক্লাসে বসে, তন্নির পাশে বসে ছিল মোনা নামের বেয়াদব মেয়েটা। বেয়াদব কারন এর ধাপটে ক্লাসে থাকাই যায় না, নিজেকে ভাবে যেন বিশ্ব সুন্দরী, শিউলি যতটা সম্ভব মেয়েটাকে avoid করে চলে। শিউলি দেখল মেয়েটা ঠিক মতো আজ ক্লাস করতে পারছে না, নাক মুখ কুঁচকে কাকে যেন ম্যাসেজ করছে, শিউলি গায়ে পরে কথা বলতে যেয়ে যে এই রকম যন্ত্রণায় পড়বে কখনো ভাবেনি, ক্লাসে স্যার যেন শুনতে না পায় এমন আলতো স্বরে মোনা কে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার!
- কিছু না
- আরে বলই না কি হয়েছে
- এক বেঈমান এর পাল্লায় পড়ছি
- তাকেই বুঝি ম্যাসেজ করছ?
- হুম।
- কি বেইমানী করেছে
- আমার সাথে ওর সম্পর্ক গত ২ বছর ধরে, অথচ ও আরও এক মেয়েকে ভালোবাসে!!!
- আমি ওর জীবনে যখন থেকে ওই মেয়েও ওর জীবনে তখন থেকে, ও এক সাথে দুই দুইটা মেয়েরে নাচাচ্ছে! কত বড় শয়তান!!
- তুমি ওই মেয়ের সাথে কথা বলেছ?
- না তবে খোঁজ লাগাইছি
ওই মেয়েটা কে কি করে কই থাকে সব খোঁজ করে বের করব আমি, ওকে বলব নিলয় শুধু আমার দয়া করে ওর জীবন থেকে সরে যাও , নিলয় কে ছেড়ে অন্য কোন কিছু চিন্তা করা আমার পক্ষে সম্ভব না।
- ছেলেটির নাম নিলয়? কোথায় থাকে? কি করে?
- এইতো সিটি কলেজে পড়ে, ফিজিক্স, চতুর্থ বর্ষে।
শিউলি মোবাইল হাতে নিয়ে মোনার অলক্ষে নিলয় কে ম্যাসেজ করে, মোনা কে?
অপর দিক থেকে রিপ্লাই আসে, কোন মোনা? কেন?
- চেন তুমি মোনা নামের কাউকে?
- হ্যাঁ
- কবে থেকে?
- কেন জানতে চাইছ?
- এমনি। বল কবে থেকে চেন?
- অনেক দিন
- ওকে তুমি ভালোবাসো?
- কি বল আবোল তাবোল
- ও কিসে পড়ে
- ইন্টার পরীক্ষা দিবে এবার
- Commerce থেকে?
- হ্যাঁ
- আমার কলেজ থেকেই?
- হ্যাঁ
কিছুক্ষণ রিপ্লাই নাই ততক্ষণে সমস্ত বর্ণনা শুনে ক্লিয়ার হয়ে যায় শিউলি, যে মোনা যাকে ভালোবাসে সে আর কেউই নয় সে শিউলির নিলয়, কিছুক্ষণ বাদে নিলয় এর ম্যাসেজ আসে শিউলির কাছে মোনা তোমার জায়গা নিতে পারবে না, ‘আমি শুধু তোমাকে ভালোবাসি’। পাশ থেকে মোনা নিঃশব্দে সবকটা দাঁত বের করে হেসে দেয়,
কি হয়েছে? জিজ্ঞেস করে শিউলি, মোনা ওর মোবাইল শিউলির সামনে এগিয়ে দেয় তাতে লেখা ওই মেয়ে তোমার জায়গা কখনো নিতে পারবে না কারন ‘’আমি শুধু তোমাকে ভালোবাসি।‘’

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




