somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোমাকে যখন প্রথম দেখি, চোখ ফেরাতে পারছিলাম না, এত বেশি সুপুরুষ আমি আগে কখনো দেখিনি, লম্বা, ফর্সা, উঁচু কপাল, লম্বা চোখা নাক, ঠোটের বাম সাইডে একটা বাঁকা দাঁত কথা বললেই দেখা যায়, আশ্চর্য আমার কাছে সেটাও বেশ সুন্দর লাগছিলো। এত রুপবান তো মেয়েরা হবে, ছেলেদের চেহারায় এত রুপ তো ঠিক না। আমি চোখ ফিরিয়ে নিচ্ছিলাম বার বার, না জানি আমার নজর লেগে যায় তোমার উপর।

তোমার হাটা কথা বলা দেশ বিদেশ ঘোরা, ড্রাইভ করা, ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করা, গোল্ড মেডেল পাওয়া ছাত্র! উচ্চতর ডিগ্রি পেতে আরও স্টাডি, জব!! বেশ কিছু বিদেশি এরাবিক, ইংলিশ, ফরাসি ভাষায় কথা বলা,
এসকল কিছু আমার কাছে ছিল বিস্ময়।

বিশ্বাস কর যেদিন তোমাকে প্রথম দেখেছি সেই দিন থেকে পুরো দুইদিন আমি তোমার ভাবনায় বুঁদ হয়েছিলাম। সারা মন জুড়ে তোমার ভাবনা, যেদিকে তাকাই শুধু তুমি তুমি তুমি।

মনের টানেই কিনা কে জানে তুমি কি করে যেন আমার বাসার ল্যান্ড লাইন জোগাড় করে ফোন করলে, তখন আমার মোবাইল ছিলনা, সদ্য এইচ এস সি পাশ করা মেয়ে আমি।

তুমি প্রথম থেকে শুরু করে এখনো বল তুমি আমায় ভালবাসতে শিখিয়েছ, কিন্তু তুমি তো জানোনা আমি তোমাকে দেখার দুই দিনের মধ্যেই কোন এক অলৌকিক টানে আমি তোমার প্রেমে পড়েছিলাম। এসব বললেই তুমি বল আর আমি তো তোমাকে না দেখেই তোমার প্রেমে পড়েছিলাম, তোমার গল্প শুনেই। তোমার সাথে কথায় কে পারবে।


তোমার আমার ভালোবাসা মোবাইলে মোবাইলে রয়ে গেলো সেই থেকে শুরু করে এখন পর্যন্ত। কয়বার দেখা হয়েছে হাতে গুনে তারিখ সহ বলে দিতে পারব, যেমনটা তুমি পারো।

ওই যে তোমার বিদেশ, চাকরি বাকরি লেখাপড়া, সেটাই আমার কাল হয়ে আছে। সাথে কাল হল তোমার অসুস্থতা।


সেদিন যখন তুমি একদম একা মাউণ্ট এলিজাবেথ হসপিটালে সেন্সলেস হয়ে পড়েছিলে ৫ ঘণ্টা, আমি দেশে আমার অফিসে বসে কাজ করতে করতে ছটফট আর অস্থির নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। এরকম তো প্রায়ই হয় তবু কেন জানি ভীষণ ভয় আমাকে ঝেঁকে ধরেছিল।

আর তারপর দীর্ঘ এক যুগ পর যেন তোমার কল এলো
আর তুমি টেনে টেনে দুর্বল কণ্ঠে কথা বলতে লাগলে।
ওই মুহূর্ত ছিল তুলনাহীন।
যখন তুমি বললে জান ডাক্তার বলেছে আমার আধা ঘণ্টা আগে জ্ঞান ফিরেছে ওরা বলেছে এটা গুড সাইন।

আমি বললাম আমার সমস্ত আয়ু দিয়ে আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখুক।
তুমি মানতে চাও না এরকম কথা এলেই তুমি বল আমাদের বংশে ছেলেরা আগে মরে যায়।
কেন তুমি এরকম বল! এত স্বার্থপর কেন তুমি!!

ফোন রেখে ঝর ঝর করে প্রান ভরে কাঁদলাম।

জান হাম পেয়ার তুমহে বেসুমার কারতে হে
অ্যায় সানাম হাম তো স্রিফ তুমসে পেয়ার কারতে হে

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১১
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×