somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথে ঘাটে পর্ব ( ১১)

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একদিন বি,আর,টি,সি বাসে।
যেতে যেতে ব্যাক সিটে বসা দুই ছেলের কথোপকথন! ইচ্ছে করে শুনেছি তা নয়। ওদের কথা আমার কানে এসে উপচে পড়ছিল।
এই যুগেও এমন ছেলে আছে ভাবতেও অবাক লাগে। তাদের কথোপকথন এর অংশ তুলে দিলাম।
- ভাই ওরে আল্লায় বানাইছেই আপনের জন্য ভাই আপনি কোন চিন্তাই কইরেন না ও আপনার হইবই হইব ভাই।
- আমিও তাই ভাবি। আশাবাদী দীর্ঘনিঃশ্বাস।
- ভাবা ভাবির কিছু নাই ভাই, ও ধরেন আমার ভাবি হইয়া গেছে অলরেডি।
- তোমার ভাবি মানে!?
- আরে ভাই বুঝলেন না ভাই আপনার বউ মানে আমার তো ভাবিই!
- ও, তা অবশ্য ঠিকই বলছ, আমার বউ হইলে তোমার তো ভাবি।
- ভাই ওর সাথে কি আপনার কোনোদিন কথা হইছে?
- কোনোদিন কথা হইছে মানে! ওর সাথে কত কথা কইলাম আর তোমার মনে হইছে আমার ওর সাথে কথাই হয় নাই!
- আজকে কথা হইছে?
- না আজকে কথা হয় নাই।
- গতকালকে?
- না গতকাল্ ও না,
- তাইলে কবে কথা হইছে?
- দিন পনের আগে সম্ভবত
- পনের দিন আগে! মাত্র পনের দিন আগে! ভাই কি কথা হইছে?
- তেমন কিছু না, একা একা দাঁড়িয়ে ছিল আমি বললাম আইস্ক্রিম খাবে?
বলল না আমি আইস্ক্রিম খাবনা ঠাণ্ডার সমস্যা।
- ওরে ভাই আপনি ওরে আইসক্রিম সাধলেন!
- হু কিন্তু ও বলল আইসক্রিম খাইনা ঠাণ্ডার সমস্যা
- তবু বলছে তো
ও কিন্তু ভাই অন্যরকম মেয়ে, কারো সাথে তো কথাই বলেনা, ও যে আপনারে এই কথা বলছে তারমানে কিন্তু ভাই আপনেরে ও পছন্দ করে,
- এইটা ঠিক সাউথ ইষ্টে ওর মত আর একটা মেয়েও নাই।
- হ ভাই আবার গাড়িও আছে, প্রায়ই দেখি গাড়িতে করে আসে।
- হ্যাঁ গাড়িও আছে। গাড়িতে করে আসে।
- ভাই আপনি ওরে বলছেন যে আপনি ওরে ভালোবাসেন।
- বলিনাই তবে একটু ঘুরিয়ে বলছি যে তুমি সাউথইস্টের যে কোন ছেলেরে চাইলে বিয়ে করতে পারবা কেউ তোমারে অপছন্দ করবেনা
- জবাবে কি বলছে ভাই?
- জবাবে একটা কথাই বলছে, সেটা হল ‘’বাংলাদেশে আমার যোগ্য ছেলে নাই।‘’
- এইটা তো খারাপ বলছে।
- এইটা খারাপ বলছে ঠিক কিন্তু আমি পেছনে লেগে আছি।
- লেগে থাকেন ভাই একদিন ভাবির আপনার প্রতি ভালোবাসা হইবই।
- পুরা বাংলাদেশে ওর যোগ্য ছেলে নাই কথাটা কিন্তু এক হিশেবে খারাপ বলে নাই, হতে পারে আমারে বাদ দিয়া বলছে!!!!!
- ভাই আপনের ভাই তুলনা হয়না ভাই, ঠিক এইটা হইতে পারে।
- আমিও বুঝি যে ও যে আমারে পছন্দ করে,
- ক্যামনে ভাই
- একদিন আমারে ও মিস কল দিছিল।
- পরে? ওই ছেলের কণ্ঠে টান টান উত্তেজনা। ( আমার ও একটু)
- আমি কল ব্যাক করছি।
- কি কইছে ভাই
- বলে এমনি ভাললাগছিলনা মন নাকি খুব খারাপ তাই ক্লাস ডায়েরী থেকে ক্লাসের সবার যত নাম্বার পাইছে সব নাম্বারে মিস কল দিসে।
- ও ভাই তবু তো দিসে
- হ্যাঁ সেইটাই কথা তবু তো দিসে কলটা আমার নাম্বারে না দিয়ে বাদ ও তো পরতে পারত!
- একেই বলে মনের টান। তারপর কি বলছে ও?
- বলছে ওর বড় ভাই বোনগুলো খুব খারাপ ওকে নাকি ওর বড় বোন বকেছে
- ক্যা বকছে ক্যা?
- বিকেলে একটু রেডি হয়ে বের হবে ভাবছিল, ওর আব্বু আম্মু নাকি টুর এ গেছে। ওদের বুয়াও নাকি আবার ছুটিতে, ওর বড় বোন বলল কোথাও যেতে পারবেনা আমাকে রাঁধতে হবে তাই কাজে হেল্প কর, আলুর খোসা ছাড়িয়ে দাও।
- আহারে এত বড় শয়তান ওর বোন!!!
- আমি ওকে অনেক শান্তনা দিসি
- ভালো করছেন ভাই ভাবির এই দুঃখের সময় আপনে শান্তনা দিবেন না তো কে দিবে!!!
এক পর্যায়ে বাস এসে থামল গন্তব্য স্থলে। নামতে নামতে শেষ কথা যা শুনলাম আপনি সিওর থাকেন ভাই ও আপনেরই হবে। আল্লাহ লায়লা মজনু শিরি ফরহাদ বানাইছে না, তেমনি আপনাদের ও বানাইছে।‘

বিঃ দ্রঃ এটা কোন গল্প নয় আমার জীবনে পথে ঘাটে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা।


সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৪
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×