somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টুকরো টুকরো কথা

১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



B:-) পথে ঘাটে চলতে ফিরতে একটা ব্যাপার লক্ষ্য করেছি যে; আমাদের দেশের অনেক ভাষাই আছে হুবুহু চাইনিজ অথবা জাপানিজ টাইপ। গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনলেও তু অ্যা তা জাতীয় আওয়াজ শুনা ছাড়া কিচ্ছু বোঝা যায় না।

B:-) বাসের জন্য বাস স্ট্যান্ড যেইখানে দাঁড়াবো বাস কখনোই আমার দাঁড়ানোর স্থানে থামবেনা, হয় ১০/১৫ গজ সামনে অথবা পেছনে দাঁড়াবে। যতই ছোটাছুটি করি যতই আগে পিছে দৌড়াই না কেন ঘণ্টাখানেক পর্যন্ত ১০/১৫ গজের দূরত্ব কিছুতেই অতিক্রম করতে পারিনা।

B:-) কিছু কিছু মানুষ অন্যদের দুঃখ কষ্ট অপমান দেখে বেজায় আনন্দ লাভ করে, এর কোন ব্যাখ্যা নেই এটা অনেক ভালো মানুষেরও স্বভাবগত শৌখিন চাহিদা।

B:-) ফটোগ্রাফি করে কোন দাম কারো কাছে পাইনাই, উপরন্তু এইটা হয়, ক্যামেরা হাতে থাকলে মানুষ ভীষণ এগ্রেসিভ ব্যবহার করে, মাঝে সাঝে ধমক দেয় এই এইখানে আমার একটা ছবি তোলো এখুনি তোলো,
গতকাল এক লোক কইলো
- আপনি তো ফটোগ্রাফার তাই না?
- বললাম হুম
- আপনি কিছু ছবি তুলে দিবেন?
- কিসের?
- এই আমার সুপার সপের, স্টোরের আর কি!
কইলাম, আপনার স্টোরের ছবি দিয়া কি করবেন?
- নিউজ পেপারে যাবে,
- আগেও গেছে?
- গেছে, বিজ্ঞাপনের জন্য।
- তখন ছবি তোলাইছিলেন কাদের দিয়ে?
- তখন ফটোগ্রাফারদের দিয়াই ছবি তোলাইছি
- তাদের পে করছেন কত?
- করেছি কিছু, কিন্তু আপনাকে তো পে করা সম্ভব না আপনাকে খাওয়ায়ে দিব।
(ইসস্মার্ট লোক :P )

B:-) গত এক যুগ ধরে আমাদের দেশের মানুষ জ্যামে বসে থেকে থেকে এক অভূতপূর্ব ধৈর্যশীল চুপচাপ বাঙ্গালী জাতির অভ্যুদয় ঘটেছে। জীবনের একটা দীর্ঘসময় জ্যামে নির্লিপ্ত কাটিয়ে দিতে দিতে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এরা সর্বাবস্থায় নির্লিপ্ত থাকতে পারে। দেশ কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যাক্তিকেন্দ্রিক যে কোন অঘটনেও সবাই চুপ। খুব বেশি হলে এরা পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করে ,সেলফি তোলে, দুই একটা এফবি স্ট্যাটাস আপডেট দেয়। এইতো......

B:-) অফিস কলিগ। (মাইয়া কলিগ) এরা আর সব মেয়ের মতই অতিরিক্ত ন্যাকা এবং ঢঙ্গী প্রকৃতির, অতিরিক্ত কথা বলে, বাচাল, আধা পাগল(অবশ্য সকল চাকুরীজীবী পুরুষ মহিলা দীর্ঘদিন যাবত কাজ করতে করতে আধা পাগল হয়েই যায় একসময়)
সারাদিন কাজকর্ম করে কাহিল হয়ে একটু আয়েশ করে কফি খেতে নিয়েছি কফিটা খুবি আরামদায়ক লাগছে, এমন সময় এক উৎকট চেহারার মাইয়া কলিগ আইসা কইলো আপনি কফি খাচ্ছেন? কফি খাওয়া আমি একদম পছন্দ করিনা, কফি খেলেই আমার সমস্যা হয়, ঘুম আসে (আউলা ঝাউলা কথা বার্তা) এর মুখ চলছে দুরন্ত পাগলা ঘোড়ার গতিতে। যত্তসব খ্রাপ মাইয়া।



সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×