
তোমার সাথে যে আমার প্রেম
সেখানে ইদানীং
নতুন এক যন্ত্রণার উৎপত্তির নাম মায়া।
এই যে পুরুষের প্রতি নারীর টান
নারীর প্রতি পুরুষের;
জগত সংসার চলছেই এই এক চক্রাকারে।
পরিবর্তন নাই পৃথিবীর
পরিবর্তন নাই তোমার কথায় ও,
তুমি যে আমার মতই আমার কথা ভাববা
এমন দাবী তো করতে পারিনা।
ঠেকে গেছি প্রেমে; পাপে; পুণ্যে;
তুমি আমি সবাই
এই নিয়া পড়ে থাকি দুনিয়ায়।
হাঁটি; চলি; ভাবি; ভালোবাসি স্বপ্ন দেখি।
স্বপ্ন দেখতে দেখতে
হোঁচট খাই মাঝে মাঝে।
এইখানে;
এই পৃথিবীতে
হোঁচট খাওয়াই রেওয়াজ।
-----ছবি আমার তোলা
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



