somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি পথে-ঘাটে পোস্ট(সামহোয়্যারইন ব্লগে ৩ বছর ৩ দিন)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষ যখন খুব হতাশাগ্রস্থ হয় এবং সেই প্রক্রিয়া বাড়তে বাড়তে নিজেকে আত্মহত্যা প্রবন করে তোলে তৎক্ষণাৎ তার পথে বেরিয়ে পড়া আবশ্যক।
স্থির না থেকে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলে এক সময় ব্যক্তি মানসিক দুর্বলতা থেকে বের হয়ে আসতে পারেন, এটা আমার বিশ্লেষণ।ভিন্নতা তো থাকতেই পারে মানুষের মনে আচরনে চিন্তায় চেতনায়। তবে বদ্ধ ঘড় একাকীত্ব জীবন মানুষকে দ্রুত হতাশাগ্রস্থ করার জন্য দায়ী।




হুমায়ন আহমেদ তার হিমু , মিশির আলি সহ অসংখ্য উপন্যাসে একটা কাজ করে গেছেন, চরিত্রগুলোকে রাস্তাঘাটে চলাফেরা করানো। রাস্তার গুনাগুন এবং বিচিত্রতা নিয়ে চমৎকার সব প্লট তুলে ধরা। সবচেয়ে বড় কথা পথে-ঘাটের মত বৈচিত্র আর কোথাও নেই, গত দুদিন আগে আমি অচেনা এক পথে মোবাইল রেখে অনেকটা পথ এগিয়ে গিয়েছিলাম, যখন খেয়াল হলো সেখানে পৌছে দেখি মোবাইল নেই কিন্তু আশেপাশের সব মানুষ ছুটে এলো খোঁজাখুঁজি করল, মুহূর্তের মধ্যেই অচেনা-অজানা মানুষজন আপন হয়ে গেল , মোবাইলে ফোন দিলাম অচেনা এক মেয়ে ফোন ধরে বলল তার কাছে ফোন যেন তার কাছ থেকে নিয়ে নেই এবং খুব শীঘ্রই আমার ফোন ফিরে পেলাম, এই যে অচেনা মানুষের আপন হওয়া, এই যে জীবনের বৈচিত্রতা এটা শুধু পথে-ঘাটে সম্ভব।



জীবন দীর্ঘ হোক কিংবা ক্ষণস্থায়ী সে তো হাইওয়ের মতনই, অজানা, নতুন, বিপদজ্জনক, সব রকমের। এই নিয়ে একটা বাণী আছে এরকম যে আপনি যদি খুব বেশি জীবনে ভুল করেন তার মানে আপনি আপনার চলার পথে মনোযোগ দিয়ে পথ চলেন না কাজেই হোঁচট তো খাবেনই, ভুল তো হবেই তাই না? কথাটি বলেছেন ব্রেড পিসলি।


হাটতে হাটতে জুতা ছিড়ে ফেললাম, কিংবা রিকশা থেকে পড়ে ব্যথা পেলাম, বা বাসে কথা বলা অবস্থায় কারো কান থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া সব ব‍্যাপার নিয়ে হই হই রই রই, বিশেষ করে একটা মোবাইল চুরি হয়ে যাওয়ার পর গল্পের উৎসব জমে ওঠে, সবাই তার মোবাইল হারানোর স্মৃতিচারণ, কার মোবাইল কিভাবে হারিয়েছিল কই হারিয়েছিল কেমন করে
হারিয়েছিল, আহা এমন উৎসব আর কোথায় সম্ভব!!



প্রতিটি রাস্তার আলাদা আলাদা বৈচিত্র্য আছে যা মানুষের মনের উপর প্রভাব ফেলতে বাধ্য।




ছবিগুলো তুলেছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে। এক্স্যাক্ট প্লেস নেম বলতে পারবো নাহ।



রাস্তা নিয়ে বাব্স হফম্যান খুব সুন্দর একটি কথা বলেছেন,
"রাস্তার গর্তের বিষয়ে চিন্তা করা বন্ধ করুন এবং যাত্রা উপভোগ করুন।" আমি বলব সারাটা জীবন পৃথিবীর পথে ঘাটে ভ্রমণ করে কাটিয়ে দেওয়া মানুষগুলো নিঃসন্দেহে ভাগ্যবান।


সবশেষে - জেমস এর একটি গানের লিরিক---

পথের দুখই দুখরে মনা
পথের সুখই সুখ
পথের ভীড়েই খুঁজে পাবি
অচিন প্রিয় মুখ।



ডিভাইস নিকন ডি ফাইভ ওয়ান ওয়ান জিরো।

সামহোয়্যার ইন ব্লগে আমার ৩ বছর ৩ দিন পূর্ণ হল, সবার সাথে এতটা সময় কাটিয়ে দিতে পেরে আনন্দিত , বরাবরের মতই কৃতজ্ঞতা রইল সামহোয়্যার ইন ব্লগের মডারেটর কাল্পনিক ভালোবাসা এবং সামহোয়্যার ইন ব্লগ এর প্রতিষ্ঠাতা জানা আপুর প্রতি এবং সকল সহ ব্লগারদের প্রতি জানাই আন্তরিক ভালোবাসা।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

বিজয়ী

লিখেছেন সাইফুলসাইফসাই, ২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিজয়ী
সাইফুল ইসলাম সাঈফ

বিজয়ী কখনো কখনো হেরে যায়
হঠাৎ কেউ টপকে যায় তাকে
সেরা সবসময় সেরা থাকে না
পরাজিত হয়ে সে কাঁদে, ভেঙে পড়ে।
জয়লাভ প্রায় প্রত্যেকে আনন্দিত করে
আর হার প্রায় প্রত্যেকে দুখি করে।
আমরা কেউ... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×