
একই দৃশ্য বার বার বার বার দেখার পর আর ভালো লাগেনা তা যত সুন্দর ই হোক না কেন। গত বছর আমি কাশবন দেখার জন্য ব্যাকুল হয়ে ছিলাম কিন্তু দিয়া বারি রাস্তা ঘাট ভালো না বলে ঐ দিকে যাওয়ার সাহস পাই নাই আমার বাসার কাছাকাছি থাকা সত্ত্বেও।
এখন যেইখানে অফিস সেইখানে কাশবনের মরুভূমি, তাকালে মনে হয় মাইলের পর মাইল তুষার পড়তেছে। সাদা আর সাদা সব দিকে, তার মাঝখানে আমাদের কর্মস্থল আশেপাশে কিছু নাই আর। আমি তাই আমার কর্মস্থলের নাম দিয়েছি কাশিমপুর জেলখানা।


একটা মেয়েকে তার ২৩ তম জন্মদিনে উইশ করার পর সে বললো তার শেষবারের মতন একটা জন্মদিন উৎসব হয়েছিল, তার হাজবেন্ড তাকে diamond এর হার উপহার দিয়েছিল surprisingly. এটাই ছিল তার জীবনের একমাত্র জন্মদিন উৎসব যদিও সে ঐবার জন্মদিন উৎসব করতে রাজি ছিল না। এখন সে বিধবা তার একটি ছেলে সন্তান আছে।
ভালো ব্যাপার জীবনে একবারই ঘটে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


