somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দিন গুলো

২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন মাস্ক পড়া নিজের ইচ্ছাই সচেতন ও অসচেতন ব্যক্তি বর্গ ছেড়ে দিয়েছেন, যদি তাদের সরাসরি বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় তারা কেউ লাজুক হেসে, কেউ হত বিহব্বল হয়ে কেউ খানিকটা হু কেয়ার ভাব নিয়ে এই মতামত প্রকাশ করেন যে তারা জেনে বুঝেই মাস্ক পড়া ছেড়ে দিয়েছেন, নাকে মুখে ত্যানা পেঁচাইতে আর তাদের ভাললাগে না কাজেই এই বিষয়ে তারা আর কারো হুকুম কিংবা কথা শুনতে ও নারাজ। উনারা কি হুকুমের গোলাম নাকি? অথবা কারো ঘরেরটা তারা খেতে যান যে অন্য লোকদের কথা শুনতে হবে? দুনিয়াতে আসছেন একা যাবেন একা মরনেরে ভয় কি? সিক্রেট ব্যাপার হল এদের ভেতর পঁচানব্বই শতাংশের করোনা হয়ে গেছে এবং উনারা ভাবছেন একবার হলে আর হয়না এবং এদের এত ইমিউনিটি বেড়ে গেছে যে উনারা এখন শক্তিশালী এলিয়েন।

রুলস আমরা কজন গুটি কয়েক পাবলিকরা মেনে চলি যাদের এখন পর্যন্ত আল্লাহ্‌ সুস্থ রেখেছেন কিন্তু ইমিউনিটি বেড়ে যাওয়া সদস্যগন কদিন সুস্থ থাকতে দেবেন আল্লাহ্‌ মালুম, এরা তো অবুঝ শিশু নাদান পারিন্দে মাস্ক ছাড়া কথা বলতে বলতে হাঁচি কাশি দিয়ে ভাব ধরবেন কিছুই না, কথা বলতে বলতে ছয় ফিট দূরত্ব মানি মানি করতে করতে তিন ইঞ্চির দুরত্তে চলে আসবেন, তাদের আনা খাবার খেতে না চাইলে বলবেন সুস্থতা আল্লাহর হাতে খাবারে কিছু না যদি আমার দেয়া খাবার নাই খাবেন তবে আপনি অহংকারী এবং আমারে অবহেলা করতেছেন।
এখন সরকার যেমন সব তুলে দিয়েছেন তেমনি গায়ের জোরে জ্বরে পরেও স্বাভাবিক কাজ কর্ম করতে বাইরে বেরুচ্ছেন, অনেকে বলছেন আরেহ দুনিয়ায় করোনা বইলা কি কিছু আছে নাকি এটা সিজনাল জ্বর, টেস্ট করে লাভ কি অযথা কতগুলা টাকা নষ্ট রিপোর্ট তো নেগেটিভ আসবে জানা কথা।

আবার অতিরিক্ত সচেতন ব্যক্তিগন যারা এই করেন সেই করেন মাস্ক ২৪ ঘণ্টার মধ্যে ২৫ ঘণ্টা পড়ে থাকেন, গরম পানি ছাড়া অন্য কোন পানি মাত্রই বিষ, ভাতের সাথে ডালের বদলে লেবু খাবেন কয়েক শতাধিক ইত্যাদি ইত্যাদি উপদেশ দিয়ে বেড়াইছেন এরাই আক্রান্ত হচ্ছেন বেশি বেশি এদের এই সব থেকে তো শিক্ষা নেয়া উচিৎ সো অফ দিয়ে সব খানে সুবিধা করা যায় না যাদুধন ।

আমি তো এই সকল অদ্ভুত মানুষ ও পরিস্থিতিতে ৮ মাস গা বাঁচিয়ে চললাম এভাবে আর কতদিন করোনা মুক্ত থাকবো আল্লাহ্‌ মালুম।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×