somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথে ঘাটে

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছবিতে রাকিব, আমার তোলা।


পেছন থেকে এই যাবেন বলার পর যে রিকশাওয়ালা আমার দিকে ফিরে তাকালো, চেহারা দেখে ওরে বাবাগো বলে হুমড়ি খেয়ে রাস্তায় পড়ে যাওয়ার অবস্থায় কোন ভাবেই এর রিক্সায় যাওয়া যাবেনা এরকম একটা অযুহাত খুঁজতে খুঁজতে বললাম তুমি তো ছোট অনেক তার উপর ব্যাটারি রিকশা সেক্টরে ঢুকতে দিবে? সে আনন্দ আনন্দ ভাব নিয়ে জানালো তার রিকশা সর্ববস্থায় সবখানে এলাউ তার এই চেহারাজনিত দুর্গতির জন্য কোন সার্জেন্ট কিংবা পুলিশ তাকে কোথাও আটকায় না।

অন্য সময় রিকশাওয়ালারা যাবেন এর রিপ্লেতে কত নাম্বার রোড ধরণের প্রশ্ন কেন করলো এই রকম অপরাধ এর অজুহাতে অন্য রিকশায় যাই। আজ সে ধরণের কোন অজুহাত দাঁড় করাতে পারলাম না, সমস্যা হল কোন কিছু দেখে আতংকিত হলে ভয় পেলে সেটা দুঃস্বপ্ন হয়ে ঘুমের মধ্যে ফিরে আসে দুঃস্বপ্ন দেখতে কেই বা চায়।

রিকশা চলতে চলতে এগারো নাম্বারের চত্তরে এলে উৎসাহের সাথে ছেলেটি জানালো যে সে তিন মাস আগেও এইখানে এর ওর কাছে সাহায্য চাইতো, আমারও ততোক্ষণে মনে পড়ছে ব্যাপারটা, আমি বললাম আমি জানি।

ও খুশি হয়ে বলল হ আপু আপনি আমারে সাহায্য দিতেন অন্য দিকে ফিরা মুখের দিকে তাকাইতেন না, আর শেষবার যখন সাহায্য চাইছিলাম আপনি বললেন তোমাকে গতকাল দিয়েছি আজ আর দিবনা আমি কি রোজ রোজ সাহায্য দিবো নাকি! বলেই ফিক করে হেসে দিলো ছেলেটা,
এই কথা এগারো নম্বর চত্বরে ভিক্ষা করা সকল ভিক্ষুককে দুই একবার করে বলতে হয় আমার, কারন রোজ দুবার ঐ একই রাস্তা দিয়ে চলাফেরার কারনে একই ভিক্ষুক বার বার ভিক্ষা নিতে আসে।

আমি ওর কথা শুনতে শুনতে হাল্কা অনুভব করলাম ওর চেহারা নিয়া আতঙ্ক কিছুটা কেটেছে। রাকিব হাসছে, আমিও হাসছি কিছুটা, বললাম রিকশা কই পাইছো? কেউ কিনে দিছে? খুব ভালো হইছে ভিক্ষা করার থেকে কাজ করে খাওয়া ভালো।
জি আপু ভিক্ষা করার থেকে কাজ করে খাওয়া ভালো কিন্তু আমার মতন সবাই কাজ করতে চায় না, অনেক ভিক্ষুকরে রিকশা কিনা দিসে পুলিশ স্যারেরা কিন্তু হেরা রিকশা বেইচ্চা দিয়া আবার ভিক্ষা করে। আমারে কিন্তু কেউ রিকশা কিনে দেয় নাই এইটা ভাড়ায় চালাই।

ছেলেটির নাম রাকিব, বাড়ি লক্ষ্মীপুর, বয়স তেরো, দুই বছর আগে ঢাকা এসেছিলো পেটের তাগিদে, শুরুতে একটা হোটেলে কাজ করতো সেখানে চুলার গ্যাসের সিলিন্ডার বাষ্ট হয়ে মুখমণ্ডল আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় ওরা আর কাজে রাখেনি রাকিবকে, হোটেল থেকে তাড়িয়ে দেয়, বাবা নাই ওর, কেন নাই, মারা গেছে না ওদের ফেলে চলে গেছে কখনো জিজ্ঞেস করিনাই। বাড়িতে মা আর ছোট ভাই আছে, ওদের একমাত্র ভরসা রাকিবের উপার্জন।

আমার বাসার সামনে নেমে ভাড়া দিতে দিতে বললাম সাবধানে রিকশা চালাবে, অনেক ছোট তুমি, ভালো থাইকো। আপনিও ভালো থাইকেন পেছন থেকে শুনতে পাই।

আকাশের দিকে তাকাই, আকাশ কত বড়! আর শূন্য! ভাবলেশহীন! অমন ভাবলেশহীন আমরাও একে অপরের প্রতি, অথচ প্রতিটা মানুষ যুদ্ধ করে চলেছে প্রতিনিয়ত, যার যার জায়গায় সবাই যোদ্ধা। শুধু সময়; স্থান; মানুষ ও প্রেক্ষাপটগুলো ভিন্ন। আজ রাতে ওকে নিয়ে কোন দুঃস্বপ্ন দেখবো না সম্ভবত।

সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×