বিজয় দিবস ২৪
১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যসব বিজয় দিবসের মতন এইবারের বিজয় দিবসেও উৎসব; আনন্দ; মেলা সবকিছুই হচ্ছে, ছোট ছোট বাচ্চারা গালে জাতীয় পতাকা ট্যাটু লাগিয়ে লাল জামা পড়ে শীতের জন্য কেউ কেউ লাল সোয়েটার পড়েও ঘুরছে। আগের মতন কাঁধে নানান সাইজের পতাকা নিয়ে এবার খুব একটা বিক্রি হতে দেখা যায় নাই, ছোটখাটো দোকানে বাহারি নানান জিনিসের ভিতর ছোট ছোট ফ্লাগগুলো বিক্রি করতে দেখা গিয়েছে, সেগুলো বাচ্চারা হাতে নিয়ে ঘুরছে, কিছু রিক্সাওয়ালারা খুব কিউরিওসিটি নিয়ে দু-একটা পতাকা তাদের রিক্সার হ্যান্ডেলের উপর সাজিয়ে রেখেছে। লাইটের ঝাঁকজমক ও আগের মতন এবার দেখা যায় নাই আমাদের এরিয়ায়। তবে কেনাবেচা হচ্ছে খুব। আমরা হাজারো সমস্যার মধ্যে থেকেও আনন্দ করতে পারি আমাদের বিশেষ দিনগুলোতে আজকের পরিবেশ দেখে সে রকমই মনে হয়েছে বার বার।

কাঁচের চুরির দোকান গুলো মেয়েদের জন্য সবথেকে আকর্ষণীয় হলেও তখন একটা অল্প বয়সের ছেলে খুব আগ্রহ নিয়ে এক মুঠো কাঁচের চুরির দরদাম করতে ছিল অনেকক্ষন; দোকানদার মহিলা ৬০ টাকায় বিক্রি করবেন ছেলেটি ৫০ টাকার বেশি দিবে না কিছুতেই। এরকম পরিস্থিতিতে সে কনফিউজড হয়ে চুরি গুলো না নিয়ে চলে গেল।

ইচ্ছে হয় পুরো দোকান তুলে নিয়ে আসি; চুড়ি হাতে পড়ার জন্য না দেখার জন্য।

পাখির বাসা

মেলার রাস্তাঘাট

জাতীয় পতাকা

মুখোশ

গোলাপী খরগোশ

স্নিগ্ধ শীত

এই হলো আজকের বিজয়ের দিনের ইনভায়রনমেন্ট। সবাইকে শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস...
...বাকিটুকু পড়ুন
কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন