somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার একটু সমুদ্র দেখতে যাওয়া দরকার

২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃনেট

মাঝে মাঝে মনে হয়—একদিন আমার নিজের একটা জায়গা হবে যেখানে আমি একলা থাকব। ইচ্ছে হলে খুব কাছের মানুষজনকে অল্প কয়েকদিনের জন্য এক্সেস দিব আমার পাথরের দেয়াল ঘেরা ছোট্ট বাড়িটায় থাকার,ইচ্ছে না হলে চুলোয় যাক সব।

সেই বাড়ির সামনেই থাকবে সমুদ্র নয়তো কাজ চালানোর মতো নদী‌ থাকলেও ওকে।
সেই সমুদ্র অথবা নদীর ওপর থাকবে গাঢ় নীল আকাশ; জীবনানন্দ দাশের কবিতার সোনালী ডানার গাঙচিল উড়বে এদিক সেদিক, আমার এত সব চিন্তা তাদের ডানায় ভর করে মুক্তি পাবে, মাথার উপর দাঁড়িয়ে থাকবে বিশাল বটগাছ; তার ঘন পত্র-পল্লব আমার পাশে থেকে আমাকে সান্ত্বনা দেবে জীবনের আগে পরের এবং ভবিষ্যতের কষ্টগুলোর জন্য।

বটগাছের ছায়ায় রাখা একটা রোলিং চেয়ারে বসে আমি চেয়ে থাকবো ঢেউয়ের দিকে, দেখবো আকাশের নীলিমা, গাঙচিলের মুক্তি। প্রকৃতির সংস্পর্শে আমার হৃদয়ে হবে প্রশান্ত ঘুম।

বাড়ির ভিতরে থাকবে একটা শীতল সাদা ধবধবে উঠোনের মতো খোলা বারান্দা। টবে লাগানো সবুজ গাছ, পড়ার জন্য একটা টেবিল, চা-কফির ছোট্ট কিচেন, দিনের মৃদু আলো থাকবে গাছের পাতার ফাঁক ফোঁকড়ে।

সেই শান্ত বারান্দায় বসে আমি প্রিয় বইয়ের পাতা উল্টাবো ঘন্টার পর ঘন্টা যতক্ষণ পর্যন্ত না কিছু পড়তে ইচ্ছে করবে, অথবা কলম হাতে নির্জনে আমার মনের অনুভূতিগুলো সাজিয়ে তুলবো শব্দে। ক্লান্তি এলে সোফায় চোখ বন্ধ করে বিশ্রাম নেবো, সেখানে কোনো ব্যস্ততা থাকবে না, কোনো নিয়মের চাপও থাকবে না।

মাঝে মাঝে মনে হয়—একদিন আমার খুব নিজের একটা আশ্রয় হবে যেখানে প্রতিটি দিন শুরু হবে পায়ের তলায় শিশির ভেজা ঘাসে হেঁটে, আর সাজানো চৌবাচ্চায় ঝুপ করে উঠবে ছোট ছোট রং বেরঙের একুরিয়ামের মাছেরা—জীবনের ছোট্ট ছোট্ট আনন্দ হবে প্রতিদিনের সঙ্গী।

একটা টাওয়ার থাকবে খুব উপড়ে যেখানে সন্ধ্যায় বসে দেখবো সূর্যাস্ত;গোধূলির লালচে আলোর রঙিন রঙ, চায়ের কাপ হাতে নিয়ে দূরে তাকিয়ে থাকবো, পুরো পৃথিবীটা আমার ভেবে ভেবে।

কোনো শাসন নেই, কোনো ব্যস্ততার তাড়া নেই, শুধু প্রকৃতি ও নিরবতা।

প্রতিটি ঋতুর সাথে বদলে যাবে পরিবেশ, বর্ষাকালে পানির শব্দ হবে আরও বেশি গভীর, তার ঢেউ এসে গুনগুনিয়ে গান গাইবে। বৃষ্টির দিনে এক কাপ কফি খেতে খেতে বৃষ্টি দেখবো—বড় বড় বৃষ্টির ফোঁটা পাথরের দেয়ালে আছড়ে পড়বে, আর বাতাসে ভাসবে মাটির গন্ধ। এই পরিবেশে নিজেকে আড়াল করতে গিয়ে কখন যে একটা কবিতা কিংবা গল্পের জন্ম নেবে, তা টেরও পাবো না।

শীতকালে ছড়িয়ে থাকবে সাদা কুয়াশার আস্তরণ, ঘুমন্ত শহরের মতো নিস্তব্ধ। সেই হিমেল সকালে আমি বসবো একটা উষ্ণ কম্বল জড়িয়ে।

বসন্ত এলে বাড়িটা যেন আরও বেশি প্রাণবন্ত হবে। গাছগুলোতে ফুটে উঠবে ছোট্ট ফুলের কুঁড়ি, চারদিকে মিষ্টি মধুর গন্ধ ভেসে বেড়াবে। সেই গন্ধে মন ভরে যাবে আনন্দে। দুপুরের আলো গাছের পাতা ছুঁয়ে মাটিতে এসে পড়বে।

গ্রীষ্মের বিকেলে, পায়ে পায়ে হাঁটতে হাঁটতে জলের স্রোতের দিকে তাকিয়ে ভাববো এই দীর্ঘ জীবনের চলার পথে কিছু পরিচিত পরিজন স্বজনকে; খুব অভিমানে।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×