somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথেঘাটে-২

২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এইটাই সত্যি।
আসলেই এমন বিরক্তি নিয়া ভ্রু কুঁচকালে কোনো লাভ নাই।
এই পৃথিবীর কিছু অভিজ্ঞতা আছে যেগুলা খুব সাধারণ ছোট খাটো বলার মত তেমন কিছুই না যেগুলা নিয়া লিখবার ও কিছু নাই। তবু লিখতে ইচ্ছে করলো।
একদিন আমি হঠাৎ এক ১১/১২ বছর বয়সের ছেলের দেখা পেয়েছিলাম,
যে আমারে কারন ছাড়াই একেবারে নিঃশব্দ অথচ অস্থির মাত্রার টেনশন দিয়েছিল কিছুদিন নিজের অজান্তে।

মাগরিবের আজান চলছিল,
আমি সুপার শপ থেকে বের হয়ে বাসার দিকে হাঁটছিলাম।
মসজিদের সামনে পৌঁছাতেই দেখি
একটা ১১-১২ বছরের ছেলে, নীল খসখসে পাঞ্জাবি পড়নে, মাথায় সাদা টুপি,
স্টিলের বড় গামলায় পেয়ারা সাজিয়ে দাঁড়িয়ে আছে।

আমি ওকে ক্রস করে যেতে যেতেই জিজ্ঞেস করলাম
-কেজি কত?
ছেলেটা হেসে বলল,
-৭০ টাকা।
আমার নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ছেলেটা বলল
পেয়ারা মিষ্টি, খেতে ভালো লাগবে, নিয়ে যান।

ওর মুখের আন্তরিকতা দেখার পর ও না নেয়ার ইচ্ছা করতে করতে ৫০ টাকার পেয়ারা দিতে বললাম বাকি ৫০ টাকার লাল শাক কিনব ঠিক করেছি ছেলেটিকে জানালাম, আসলে ততক্ষণে বাজার টাজার করে টাকা সব শেষের পর্যায়ে, আছেই আমার কাছে তখন কেবল ১০০ টাকা।
কিন্তু ও একরকম জোর করেই ১০০ টাকার পেয়ারাই আমার হাতে দিয়ে বলল,
-ভালো পেয়ারা, রাখেন, আমি না করতে করতে আমার হাতে ধরিয়ে দিল পেয়ারা ভর্তি পলিথিন ব্যাগ, বলল ওর নাম ইয়াসিন সবসময় এইখানেই মসজিদের সামনেই ফল বিক্রি করে, আপাতত ৫০ দেন বাকি ৫০ টাকা পরে দিলেই হবে।

আমি কিছু মুহূর্ত না না করে সবশেষে বাধ্য হয়ে আচ্ছা, ঠিক আছে বলে ৫০ টাকা বাকীতে পেয়ারা নিলাম। এবং
পরের দিনই ছুটতে ছুটতে গেলাম পেয়ারার বাকি দাম দিতে, ঐদিন মসজিদের সামনে ওকে খুঁজে পেলাম না।
পরের সপ্তাহেও না। এইভাবে আরো কতগুলো দিন চলে গেলো।

তারপর একদিন বৃষ্টি হচ্ছিল, শুয়ে শুয়ে ভাবছি ইয়াসিন নামের ছেলেটির টাকা পরিশোধ হয়নি, কি করা যায়, এই টাকাটা কি আমি দান করে দেবো! তারপর আবার ভাবি সেটা উচিত হবে না, যার পাওনা তাকেই তো শোধ করা দরকার।
কি করি কি করি! আমি নিশ্চিন্তে থাকতে পারলাম না শুয়ে, বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে পৌঁছে গেলাম মসজিদের সামনে বাসা থেকে এক মিনিটের পথ; ছাতা হাতে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করলাম। ইয়াসিন সহ কোন ভাসমান বিক্রেতাই সেদিন রাস্তায় নেই বৃষ্টির কারনে।

তারপর একদিন একটা রিকশা নিয়ে উত্তরার অলিগলি ঘুরতে থাকলাম, এইখানে এই গলিতে নেই হয়তো অন্য গলিতে আছে, কিন্তু না ইয়াসিনের দেখা আমি পেলাম না, ভেতরে ভেতরে এই ব্যাপারটা নিয়ে ভীষণ হতাশ লাগতে শুরু করলো, খোঁজাখুঁজি শেষে বাসার গেটের সামনে ভাড়া নিতে নিতে রিকসাওয়ালা বলল,
- আজানের সময় মসজিদের সামনে যেসব বাচ্চা দেখা যায়, অনেক সময় ওগুলো মানুষ হয় না, জীন হয়।

ইতিমধ্যে ২ মাস সতেরো দিন পার হয়ে গিয়েছে , আমি ছেলেটির চেহারা পুরোপুরি ভুলে গিয়েছি মনে হচ্ছে, অবচেতন মনে ভাবতে বসেছি হতেও পারে সে একটা জীন মীন। পেয়ারা তো আসলেই অনেক ভালো ছিল মিষ্টি ছিল বাসায় গেস্ট সহ অনেককে খাওয়াবার পর ও শেষই যেন হচ্ছিল না।

৫০ টাকা বাকির ব্যাপারটা আমার পরিবারের লোকজন থেকে শুরু করে ঐ রাস্তার কম বেশি ভাসমান বিক্রেতা দোকানদার সবাইকে জিজ্ঞেস করে করে ক্লান্ত আমি। কেউ হয়তো ব্যাপারটা সেভাবে গুরুত্ব দিচ্ছিল না, হয়তো তাদের কাছে ৫০ টাকা কি একটা টাকা? কিন্তু আমি কি করে বোঝাই এই কটা টাকাই আমাকে মাত্রাতিরিক্ত টেনশন দিচ্ছে।
কেউ কি ইয়াসিন নামে কাউকে আসলেই চেনে না! একটা ১১-১২ বছর বয়সের ছেলে সে, নীল খসখসে পাঞ্জাবি পড়ে, মাথায় সাদা টুপি,
স্টিলের বড় গামলায় পেয়ারা সাজিয়ে বিক্রি করে।
কিন্তু কেউ কিছু বলতে পারে না।

তিন মাসের মাথায় একদিন দেখি এক তরুণ ছেলে মসজিদের সামনে দাঁড়িয়ে ডাব বিক্রি করছে যেখানে ইয়াসিন দাঁড়িয়ে পেয়ারা বিক্রি করছিল। আমি তাকে বললাম আপনি যেখানে দাঁড়িয়ে ডাব বিক্রি করছেন তিন মাস আগে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে একটা ছেলে পেয়ারা বিক্রি করেছিল, আপনি কি ওকে চেনেন।
প্রশ্ন করতে যতক্ষণ লাগলো তার থেকেও দ্রুত উত্তর এলো, -চিনি তো,
উত্তর শুনে অপ্রত্যাশিত খুশিতে আমি আকাশ থেকে পড়তে পড়তে আনন্দে দিশাহারা হয়ে অবাক হয়ে জানতে চাইলাম
- কই? কোথায়? আমি ওকে খুঁজে পাচ্ছি না, ও আমার কাছে পঞ্চাশ টাকা পায়।
সে আশেপাশে তাকিয়ে বললো আশেপাশেই আছে,
ততক্ষণে ডাবওয়ালার ক্রেতারা তাকে ঘিরে ধরেছে আমি কিছুক্ষন ওয়েটিং এ থেকে আশেপাশে চারদিকে ইয়াসিনকে খুঁজে খুঁজে প্রতিবারের মতনই না পেয়ে ব্যর্থ হয়ে বাসায় ফিরে এলাম। ( বাকিটুকু কাল লিখবো)
ছবিঃ ফেইসবুক
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

×