আজকাল বাসস্ট্যান্ডগুলোতে অহেতুক একটা জ্যাম লাগে। দুপুরবেলা বাস ড্রাইভাররা অহেতুক দেরি করে। তেমনি এক দুপুরবেলায় মেয়েটি বসেছিল রিকশায়। রিকশাটা জ্যামে আটকা পড়েছে বাসগুলোর মাঝখানে। আর ড্রাইভারগুলোও যেন সাইড না দেয়ার পণ করেছে। আর দুপুরের রোদ তার সমস্ত তেজ ঢালছে ঢাকার রাস্তার মানুষের উপর। ক্যাম্পাস থেকে ফিরছিল মেয়েটি। ক্ষুধা তৃষ্ঞায় কাতর। যত দ্রুত সম্ভব বাসায় পৌছতে চায় সে। হঠাৎ সামনের বাসের পিছনে লাগানো পোস্টারটিতে চোখ আটকে যায় তার। লেখা "যুদ্ধাপরাধীদের বিচার চাই", নিচে দানব অবয়বে আঁকা নিজামির একটি ছবি। ছবিটি দেখার সাথে সাথে মেয়েটির মুখ থেকে সমস্ত বিরক্তি চলে গেলো সেখানে এসে ভর করলো এক অদ্ভুত দৃষ্টি, যেন সে কোন বিষাক্ত সরীসৃপ দেখেছে। মাথার উপর সৃর্য্ এর কড়া তেজ, পেটের ক্ষধা, চারপাশে বাসের বিরক্তিকর হর্ণের আূওয়াজ এসব কিছু কোথায় যেন চাপা পড়ে গেল। জ্যান্ত একটা প্রাণীর মত তীব্র একটা অনুভৃতি নাড়া দিয়ে উঠলো মেয়েটার মনে। মুখের সমস্ত শক্তি এক করে থুতু ছুড়ে মারলো মেয়েটা পোস্টারে আঁকা পিশাচটার অবয়বে। প্রকাশ করলো নিজের অন্তরের অন্তস্থল থেকে উঠে আসা ঘৃণাটা। পাশের রিকশায় কলেজ ড্রেস পড়া ছেলেটা কিছুটা অবাক হয়ে তাকাল মেয়েটার দিকে। এরপর সে পোস্টারটা পড়ল তারপর রিকশা থেকে নেমে যেয়ে সেও থুতু মেরে আসল। মেয়েটার কমবয়শি রিকশা্ওয়ালা জিজ্ঞাস করল "কি অইছে আপা?" মেয়েটা বললো " চেন নাই ও একটা রাজাকার" আঙ্গুল দিয়ে পোস্টারটা দেখাল সে। "আগে বলবেন না" বলে সে তাড়াতাড়ি পোস্টারটাতে থুতু মারল যেন দেরি করলে অন্যায় হয়ে যাবে। এমন সময় জ্যামটা ছুটে গেল। মেয়েটা তাকাল ছেলেটার দিকে। ওর ঠোটে ফুটে উঠলো এক চিলতে হাসি।ছোট্ট একটা হাসি ফুটে উঠল কিছুক্ষণ আগে মহাবিরক্ত হয়ে বসে থাকা রিকশাওয়ালাটার মুখেও। ভালবাসা যেমনমানুষকে একডোরে বাঁধতে পারে তেমনি করে যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা একডোরে বেঁধে ফেলল এই তিনটি মানুষকে। বাসটা ছুটছিল পেছনের পোস্টারটারটাতে লেগে ছিল তিন দলা থুতু, হয়তো আরো থুতু লাগবে পোস্টারটারটাতে। সকল ধর্মেই ঘৃণাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু বাঙ্গালিরা যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে শান্তি পায়, এটাকে তারা পবিত্র দায়িত্ব মনে করে।আর এটাই হয়তো একমাত্র ঘৃণা যার জন্য কোন গুনাহ হবেনা।
আলোচিত ব্লগ
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।