আগে ছিল গগনে গরজে মেঘ ঘন বরষা, এখন
বাস স্ট্যান্ড হয় ছোট নদী, চোখে দেখি সরিষা।
ভাঙ্গা ভাঙ্গা রাস্তা কেউ করে না ঠিক, প্লাবিত
হয় সবই, হয় যদি একটু বৃষ্টি টিপ টিপ ।
রিকশওলাদের পোয়াবারো বৃষ্টির কারণে
রিকশা ভাড়া বাড়িয়ে থাকে তারা চরমে ।
বই খাতা জামা ভিজে মেজাজ থাকে চড়া
তার উপর ফ্রী থাকে আছাড় খেয়ে পড়া ।
অফিসগামী লোকেদেরও সাথে কপাল পোড়ে
রাস্তার জ্যামে তাই অনেকে বাসেই ঘুমিয়ে পড়ে।
এমন দিনে ভুনা খিচুড়ির বায়না মা তো মানা
করেনা,বন্ধুদের সাথে আড্ডা থামতেই যেন চায়না
বিকাল বেলা ঘরে ফিরে রবিন্দ্র সঙ্গীত শোনা
শৈশবের স্মৃতিতে হারিয়ে হই আনমনা।
বৃষ্টি হলে গ্রামের নদীগুলোতে ডাকে বান
কিন্তু ঢাকার মানুষের মন করে আনচান
গরমে এক পশলা বৃষ্টিই যে জুড়ায় প্রাণ।
বৃষ্টি হলেই তাই ফেসবুক জুড়ে বর্ষার স্ট্যাটাস
মোবাইলে চলে কথা বলা অবিরাম ফিসফাস।
বৃষ্টি হলেই বয়ফ্রেন্ডের কাছে কদম ফুল চাওয়া,ক্লাশ
সাসপেন্ডের মত আনন্দের খবর হঠাৎ করেই পাওয়া।
টক ঝাল মিলিয়ে যেন বর্ষার এই বৃষ্টি, এজন্যই
কবি বলেছেন বৃষ্টি আহা কি অনাসৃষ্টি ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১২ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



