রোজ রোজ যেই তাল, তাই নাকি হরতাল!
পাবলিকের মাথায় পড়ে সেই সব তাল
হয় তাদের অবস্থা বেহাল।
নেতা বলে নেত্রী বলে কতই না আশার কথা
তারাতো হায় বোঝেনা পাবলিকের মনের ব্যাথা।
পাবলিককে করে বলির পাঠা,তারা বাড়ায় তাদের
ক্ষমতার আঠা। পাবলিককে অসুখি করে তারা হয়
সুখি।তারা কি কখনো ভাবে কিভাবে অফিসে যাবে
সরকারি কর্মচারী,কিভাবে কর্মস্হলে পৌছবে নিন্ম
আয়ের সেই সব খেটে খাওয়া গার্মেন্টস কর্মী।
বিএনপি ডাকে হরতাল, সফল করে আওয়ামীলীগ
চলে পিকেটিং আর পেট্রোল বোমা মারার হিড়িক।
দুই দলকেই জানাই ধিক, শতধিক।
মিছিলে আর পিকেটিং এ প্রাণ হারায় কত নিরিহ
জন,পঙ্গু হয়ে কাটায় অনেকেই মানবেতর জীবন।
কে করবে তাদের পরিবারের ভরণপোষণ
তার জবাব চাই আমরা এখন।
হরতাল তাই হতে পারেনা প্রতিবাদের ভাষা,কারন
হরতালের পুরোটাই পাবলিকের দুঃখ কষ্টে ঠাসা।
আরে ও নেতা ও নেত্রী করোনা আর দেশের ক্ষতি
ঠিক করো নিজেদের মতি গতি। ক্ষমতা গেলে
ক্ষমতা আবার আসে,প্রাণ গেলে আর আসে তা কি?
হরতাল কর কাগজে কলমে বন্ধী, কর দুই দলে সন্ধি।
যদি গড়তে চাও সোনার বাংলাদেশ,
এটাই হল পাবলিকের আদেশ।
শোন জনগণের আহ্বান
তারাই তোমাদের ভগবান
তারা আছে বলেই
তোমরা এত বলবান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



