somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ

১৩ ই মে, ২০১২ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, প্লীজ আপনি রাস্তায় বের হবেন না। অবান্তর অনুরোধ তাইনা? তাহলে শুনুন,ঢাকার রাস্তায় এমনিতেই ভীষণ জ্যাম থাকে, তারউপর শহরের বেশির ভাগ রাস্তাতেই চলছে খোড়াখুড়ির কাজ(বর্ষাকাল আসলেই কেন ঢাকার রাস্তায় খোড়াখুড়ি শুরু হয়ে যায় তা আপনিই ভাল বলতে পারবেন।)এর ফলে ট্রাফিক জ্যাম ভয়াবহ আকার ধারণ করেছে। আর আপনি রাস্তায় বের হলে তো তাতে মনি-কাঞ্চন যোগ হয়!ক্লাশ ধরার জন্য বাসা থেকে বের হই,ক্লাশ টাইম পার হয়ে শেষও হয়ে যায় কিন্তু জ্যাম শেষ হয়না। বাসার মুরুব্বিদের কাছে শুনি তাদের সময় নাকি আধা ঘন্টায় মিরপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো যেত। ব্যাপারটা আমাদের কাছে স্বপ্নের মত মনে হয়। কারণ দু' ঘন্টা আগে রওনা দিয়েও আমরা অনেক সময় ক্লাশ ধরতে পারিনা।এমতাবস্হায় ভার্সিটির বাসই আমাদের একমাত্র ভরসা। কারণ একমাত্র ভার্সিটির বাস, এম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের গাড়িই জ্যাম এর সময় রং সাইড দিয়ে যাওয়ার অধিকার পায়।আমাদের কোন ইচ্ছা নেই নিয়ম ভঙ্গ করার। তাই তো শুধুমাত্র ভার্সিটি যাওয়ার সময়ই আমরা রং সাইড ব্যবহার করি, ফেরার পথে যত জ্যামই হকনা কেন আমরা রং সাইড ব্যবহার করি না। কিন্তু সেই বাসও রক্ষা পায়না আপনাদের ক্ষমতার রোষানল থেকে। তাই তো গণভবনের সামনে পুলিশরা আমদের ভার্সিটির ভাইয়াদের পেটায়। তাদের অপরাধ তারা পুলিশকে জিজ্ঞাসা করতে গিয়েছিল অহেতুক কেন জ্যাম বাধিয়ে রাখা হয়েছে। এই ঘটনাই পত্রিকায় আসে ভিন্ন আঙ্গিকে, ক্ষমতার দাপটে তা চাপা পড়ে যায় ভর্সিটির স্টুডেন্টের গুন্ডামির নামে। অথচ ভার্সিটিতে ত্রাস সৃষ্টিকারী ছাত্রলীগের কিছুই হয়না। শুধু বলি হয় আবু বকরের মত নিরিহ ছাত্র-ছাত্রী। যারা সাধারণ যারা নিরিহ তারাই ভোগান্তিতে পড়ে, রাঘব-বোয়ালরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। অথবা কারও ক্ষমতার সুনিবিড় আশ্রয়ে! আপনি ভাবতেই পারেন একটা ক্লাশ মিস হলে কিবা আসে যায়। তাহলে শুনুন ক্লাশে প্রজেন্ট মিস হওয়া মানে এ প্লাস হারানো। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকই ক্যাম্পাসে থাকেন। তারা হয়তো কল্পনাও করতে পারবেন না কি ভয়াবহ জ্যাম পাড়ি দিয়ে আমরা ক্লাশ করতে আসি। তাঁদের মধ্যে অনকেই আছেন এক মিনিট লেট হলেও প্রজেন্ট দেন না।প্রজেন্টের মার্কসতো যায়ই সাথে শিক্ষকদেরো বিরাগভাজন হতে হয়।যদিও এটাই নিয়ম তারপরও দ'ঘন্টা জ্যাম পাড়ি দিয়ে এসে যদি ক্লাশে প্রজেন্ট না পাই তখন একটা অক্ষম ক্রোধ এসে ভর করে। এই ক্রোধ আপনাদের আযোক্তিক কর্মকান্ডের উপর, আপনাদের দুর্নীতিপরায়ণ প্রথার উপর, অদক্ষ ব্যবস্হাপনার উপর।জ্যামের কারনে কারো পরীক্ষা মিস হয়, কারো অফিস মিস হয় কারোবা মিস হয় ইন্টারভিউ, কোন রোগী হয়তো মারা যায় এম্বুলেন্সেই। আর কত মৃত্যু,আর কত ক্ষতি হলে আপনাদের টনক নড়বে??? বারো ঘন্টা কারেন্ট থাকেনা, চুলায় গ্যাস থাকেনা, শেয়ার বাজারে শেয়ারের দাম থাকেনা কিন্তু আমরা বলতে চাই রাস্তায় ট্রাফিক জ্যাম থাকেনা। এমনটা সম্ভব যদি আপনি সুস্হ ব্যবস্হা গ্রহণ করেন। প্রজেক্ট মেট্ররেলকে ফাইল বন্দি না রেখে বাস্তবায়ন করুন। ক্ষমতাসীন কোন পক্ষের কথা না শুনে জনগণের আওয়াজ শুনুন। ঢাকাকে ঘিরে থাকা নৌপথের সু্ষ্ঠু ব্যবহার করুন। ওয়াটার বাস সার্ভিস চালু করুন।একটি দুটি নয় পর্যাপ্ত পরিমাণে ওয়াটার বাস চালু করুন। জনগণ আপনাকে নির্বাচিত করে ক্ষমতা দিয়েছেন,সেই ক্ষমতার সুষ্ঠু ব্যবহার করুন।১৯৭১ সালে বাঙ্গালিরা এক হয়েছিল বলেই হানাদার বাহিনী আমাদের দেশ ছেড়ে পালিয়েছিল। আপনিও সাধারণ জনগণের সাথে একাত্মতা ঘোষণা করুন। তাহলে একদিন ট্রাফিক জ্যামও আমাদের দেশ ছেড়ে পালাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×