আমাদের পাড়ায় একটা কুকুর ছিল। সাদা রং এর অনেকটা বিদেশী কুকুরের মত। আমার ছোট ভাই কাওসারের সাথে বেশ ভাব ছিল কুকুরটার। মাঝে মাঝে কাওসার কুকুরটাকে এটা সেটা খেতে দিত। একদিন তো নামকরণই করে ফেলল 'জিমি'। জিমি কুকুর হলেও অকৃতজ্ঞ ছিল না। ও আমার ভাইকে কখনোই কিছু বলত না। একবার এক রিকশাওয়ালা কাওসারকে এ্যাক্সিডেন্ট করেছিল। জিমি সেটা দেখতে পেয়ে লোকটাকে তাড়া করে। পরে কায়েস যেয়ে ওকে থামানোর পর ও লোকটাকে ছাড়ে। একটা অবোধ পশুও ভালবাসার প্রতিদান দিতে জানে। একদিন জিমি ঘুমিয়ে ছিল তখন আমাদের পাড়ার উঠতি মাস্তান সমাজের এক নর্দমার কীট ওর উপর মটরসাইকেল উঠিয়ে ওকে চাপা দেয়। তার এই বর্বরতার উদ্দেশ্য ছিল নিছক আনন্দ পাওয়া। তীব্র শীতের এক রাতে দেখতে পেলাম জিমিকে সামনের দুপায়ে ভর দিয়ে অতি কষ্টে বাকি শরীরটা ছেচড়ে আমার ভাই এর সামনে এল। মাথাটা তুলে আমাদের দিকে তাকাল যেন নিরবে প্রশ্ন করলো তোমরা মানুষরা এত নিষ্ঠুর কেন? আমার ভাই কাঁদো কাঁদো গলায় বলল দেখ আপু ঐ শয়তানটা কি করেছে জিমিকে। কেন এমন করল ও? কি ক্ষতি করেছিল জিমি ওর? কোন জবাব দিতে পারলাম না আমি। অশ্রুসজল চোখে ভাইকে নিয়ে বাসায় চলে এলাম। পরে একটা পুরানো গেন্জি দিয়ে ঢেকে দিয়ে আসলাম জিমিকে। অবোধ পশুটার চোখে ফুটে উঠল স্পষ্ট কৃতজ্ঞতা। এরপর আর জিমিকে দেখতে পাইনি। তাড়িয়ে দেয়া হয়েছে ওকে। এখন আর ওর সাদা লোমের সৌন্দর্যে গলে কেউ ওকে খেতে দেয় না। ও এখন সবার বোঝা। খোঁড়া হয়ে যাওয়ায় লড়াই করতে পারেনা তাই পাড়ার সবল কুকুরগুলো ওকে তাড়িয়ে দিয়েছে। পশু সমাজ হোক আর মানুষ সমাজ সবখানে দুর্বলরা মার খায়। হয়তো জিমি মারা গেছে হয়তো খোঁড়া হয়ে ধুকে ধুকে বেঁচে আছে মৃত্যুর চেয়েও যন্ত্রনাময় এক জীবনে। যে দেশে হাজার হাজার মানুষ জিমির মত জীবন যাপন করে, যাদের রক্ষা করার জন্য কখনও আইনের সফল প্রয়োগ হয়না। সেইদেশে জিমির প্রতি অন্যায়ের দাবী করা তো প্রহসনের নামান্তর। জিমি একটি পশু ছিল তারপরও ওর মধ্যে কৃতজ্ঞতাবোধ ছিল। আর যে দো পেয়ে প্রানীটা এই কাজ করল তাকে কি আমরা মানুষ বলাতে পারি? আসলে কে পশু জিমি নাকি ঐ নির্দয় দোপেয়ে প্রাণীটা???
আলোচিত ব্লগ
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।