বন্ধু মানে আনন্দ বন্ধু মানে খুশী
বন্ধু মানে একটু সাপোর্ট যখন রব দুঃখী
বন্ধু মানে বিশ্বাস বন্ধু মানে শক্তি
বন্ধুর মত বন্ধু হলে তবেই কর ভক্তি।
সত্যিকারের বন্ধু তারাই শুধু হ্য়
সুখে দুঃখে সর্বদা যারা পাশে রয়।
হয় যদি এর অন্যথা,পাবে শুধুই ব্যাথা
রবে শুধু না পাওয়ার দুঃখ-গাথা।
তাই বন্ধু হও সবধান বন্ধু পছন্দে
বন্ধুরূপী কালসাপ চিনতে থেকনা দ্বন্দ্বে।
বন্ধুত্বের এই দিনে আমি নিঃস্ব,নেইতো কিছু দেওয়ার
ভালবাসা আর দোয়া রইল, নেইতো কিছু চাওয়ার
শুধু বন্ধুর মত বন্ধু হয়ে থেক সারা জীবন আমার।
সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



