somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলোর মিছিলে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৬ফেব্রুয়ারি, ২০১৩।
লেখা হলো যেন এক নতুন ইতিহাস। শাহাবাগের মোড় হয়ে গেল মিশরের তাহরির স্কয়ারের মত। যেন নতুন নামকরন হলো শাহাবাগ স্কয়ার।

'৫২ এর আন্দোলন বা '৭১ এর মুক্তিযুদ্ধ আমি দেখিনি। কিন্তু ছোটবেলা থেকেই পরিবারের গুরুজনের কাছ থেকে শুনে এসেছি মুক্তিযুদ্ধের গল্প। আমার '৫২ বা '৭১ নিয়ে লেখা পড়ে অনেকেই ফোড়ন কেটে বলতো "এখন এসব করে কোন লাভ নাই।তখন জন্মালেই বা তোরা কি করতি?" আজ আমি এইসব মানসিক প্রতিবন্ধীদের দৃঢ় ভাবে জবাব দিয়ে বলতে পারবো "তখন আমি জন্মালে ১৪৪ ধারা ভাঙতাম। মিছিলেও যেতাম।"

আজও জামাত হরতাল ডেকেছিল। ধ্বংসলীলাও কম চালায়নি।কিন্তু কাল রাতেই ভাবে রেখেছিলাম আজ আমি শাহাবাগে যাবই। আজ যদি না যাই সারা জীবন বিবেকের কাছে ছোট হয়ে থাকতে হবে। যারা বাসায় বসে ঠোট উল্টিয়ে ভাবছ কি হবে আন্দোলন করে তাদের বলছি 'এ দেশের কিছু হবে না বলে অনেক আক্ষেপ করেছ। আজ সময় এসেছে কিছু করার। হাত-পা গুটিয়ে বসে থাকার চেয়ে কিছু করা ভালো। অন্ত্যত বলতে তো পারবো আমি চেষ্টা করেছি। আমার প্রতিবাদ করা দরকার আমি করেছি, যার বিবেক আছে সে শুনবে।" আমার মা অনেক বারন করেছিল শাহাবাগ যেতে বলেছিল 'যদি বোমা মারে তখন কি করবি?" উত্তরে বলেছিলাম "যদি মারে তবে দোআ করো যেন মরে যাই তবে পঙ্গু হয়ে যেন ফিরে না আসি।" আমার উত্তর শুনে মা হতভম্ব হয়ে গেল। আর সেই সুযোগে আমি পালালাম বাসা থেকে।

এরপর সোজা শাহাবাগ স্কয়ার। স্লোগানে স্লোগানে মুখরিত শাহাবাগ।'ফাঁসি চাই ফাঁসি চাই রাজাকারদের ফাঁসি চাই' 'জুতা মার তালে তালে রাজাকারদের দুই গালে' 'আলবদর রাজাকার এইবার বাংলা ছাড়' '৭১এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'।
মাথায় জাতীয় পতাকা বেঁধে গলায় হাতে লেখা একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে একাত্ম হয়ে গেলাম আমিও। সাথে প্রাণের বান্ধবী সেতু সেতু বড় ভাই জয়ন্ত আর তৌহিদ, বন্ধু সোয়েব আর রাজ। দেখা হলো মেনেজমেন্টের বাপ্পির সাথে। প্রথম আলোর ব্লগার নীলসাধু, স্বপ্নের ফেরিওয়ালা, আল-ইমরান ভাইয়াদের সাথে।

'জয় বাংলা' এই ছোট্ট শব্দ দুটোর যে কি যাদুকরী ক্ষমতা রয়েছে তা টের পেলাম আলোর মিছিলে যেয়ে। ছোট্ট শব্দ দুটো নাড়িয়ে দেয় ভেতরটাকে। আন্দোলিত করে মষ্তিস্ককে, জাগ্রত করে বিবেককে। যেন একাত্মতা ঘোষণা করে একই সুতোয় বেঁধে ফেলে অনেকগুলো অচেনা মানুষকে। আজ সবার একটাই দাবী রাজাকারদের ফাঁসি চাই। এটা কোন রাজনৈতিক আন্দোলন নয়, নয় কোন ধর্মীয় আন্দোলন। এটা সমগ্র বাঙ্গালি জাতির দেশপ্রেমের আন্দোলন। তাই আসুন সবাই মিলে যোগদিন আমাদের সাথে শাহাবাগ স্কয়ারে।

রাত সাড়ে ১০টায় বাসায় ফিরে যখন লিখতে বসলাম মনে মনে '৫২ এর ২১শে ফেব্রুয়ারির ১৪৪ ধারা ভঙ্গ করার মত আত্মতৃপ্তি অনুভব করলাম।

সামিনা আলী
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×